Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

আমার সেরা বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার নিরাপদ স্থান, আমার সেরা অর্ধেক, আমার সবকিছু। তুমি আমাদের সকলের জীবনের পথপ্রদর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্ধাঙ্গিনীর জন্মদিন বলে কথা! বৃহস্পতিবার ৩৭ তম বর্ষে পা রাখলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাই স্ত্রীর সঙ্গে একটি ভালোবাসা মাখানো ছবি পোস্ট করে তাঁকে প্রাণ ভরে শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের চোখে সকলের থেকে অনুষ্কা যে একেবারে আলাদা সেটাই বিশ্বের দরবারে আরও একবার প্রমাণ করলেন বিরাট কোহলি। এমনিতেই দুটিতে সর্বদা একসঙ্গে জুড়ে থাকেন। ব্যক্তিগত হোক বা পেশাগত, স্বামীর সমস্ত পদক্ষেপে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন অনুষ্কা শর্মা। তেমনি বিরাটের চোখে অনুষ্কা একমাত্র অনন্যা। কখনও ম্যাচের সময় অনুষ্কা মাঠে উপস্থিত না থাকলেও ম্যাচ শেষে সবার আগে স্ত্রীকে ভিডিও কল করেন বিরাট কোহলি। সকলের সামনেই। সবটাই ক্যামেরার চোখে বন্দী হয়। ৮ বছরের বিবাহিত জীবনে দেশের সেরা কাপল তাঁরা। পাশাপাশি সমাজের কাছে আদর্শ দম্পতি। যাই হোক, বৃহস্পতিবার অনুষ্কার ৩৭ তম জন্মদিন উপলক্ষে একটি বিরলতম ইনস্টাগ্রাম পোস্ট করলেন বিরাট।

হৃদয়গ্রাহী বার্তাটিতে লেখা ছিল, “আমার সেরা বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার নিরাপদ স্থান, আমার সেরা অর্ধেক, আমার সবকিছু। তুমি আমাদের সকলের জীবনের পথপ্রদর্শক। আমরা তোমাকে প্রতিদিন আরও অনেক বেশি ভালোবাসি। শুভ জন্মদিন আমার ভালোবাসা।” সঙ্গে অনুষ্কা শর্মাকে ট্যাগ করেছেন। গতবছরেই দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন বিরাট-অনুষ্কা। প্রেগন্যান্সির খবর ঘুনাক্ষরে কাউকেই জানতে দেননি তাঁরা। মেয়ে ভামিকা জন্মের তিনবছর পর ছেলের জন্ম দিয়েছেন অনুষ্কা। নাম রেখেছেন আকয়। তবে ট্রেন্ডিং অনুযায়ী, এখনও ছেলে-মেয়ে কারো মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে সমস্ত বিজ্ঞাপন এবং স্পনসর করা কন্টেন্ট মুছে ফেলে আলোচনায় এসেছিলেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

 

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

অবশেষে অনুষ্কার জন্মদিনে বিরাটের ইনস্টাগ্রাম আবারও জেগে উঠল। তাতে ভক্তরা বেশ খুশি হয়েছেন। মার্চের শুরুতে, কোহলি আরসিবি ইনোভেশন ল্যাবের ইন্ডিয়ান স্পোর্টস সামিটে জানিয়েছিলেন যে, সোশ্যাল মিডিয়ায় তিনি যে নজরদারির মুখোমুখি হচ্ছেন তার কারণে তিনি সচেতনভাবে এই প্ল্যাটফর্মগুলি থেকে নজর এড়িয়েছেন। এদিকে বিরাটকে বিয়ে করার পর থেকেই অভিনয় থেকে মুখ ফিরিয়েছেন অনুষ্কা। বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সংসার করাই তাঁর প্রথম পছন্দ ছিল। তাই পরিবারকেই সময় দিতে চান। বর্তমানে দেশ ছেড়ে তাঁরা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। কারণ সে দেশে দুই সন্তানকে মানুষ করা বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-অনুষ্কা।

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

বার্বাডোজে আটকে, ভিডিও কলে স্ত্রীকে হারিকেন বেরিল দেখালেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00