Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পহেলগাঁও হামলার প্রতিবাদ, ত্রিপুরায় পাক পতাকায় ‘ঝাঁটা পেটা’ তৃতীয়লিঙ্গদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা : পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ভারতেও পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে স্লোগান। ভারত সরকার একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানেই শেষ নয়, পহেলগাঁও ঘটনার প্রতিবাদে ভারতীয়দের রোষের মুখে পড়েছে পাকিস্তানের জাতীয় পতাকাও।

কোথাও পাকিস্তানের পতাকায় আগুন দিয়ে, কোথাও পা দিয়ে পতাকা নষ্ট করার চেষ্টা করা, কোথাও পতাকায় প্রস্রাব করার ঘটনা ঘটেছে। এবার ত্রিপুরায় পাক পতাকা মাটিতে ফেলে ঝাড়ু দিয়ে পিটিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ। বৃহস্পতিবার পহেলগাঁও-র পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলার বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাদের সহযোগিতায় পাকিস্তানের জাতীয় পতাকাকে মাটিতে ফেলে বিক্ষোভ দেখানো হয়েছে। ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমার রমেশ চৌমুহনি বাজারে তৃতীয় লিঙ্গের মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পতাকাকে ঝাড়ু দিয়ে মারার সঙ্গে সঙ্গে পতাকা ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সবার মুখেই বদলা নেওয়ার স্লোগান। কেউই এই বর্বরোচিত হামলাকে মেনে নিতে পারছেন না।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তার জেরে মত্যু হয়েছে ২৬ জনের। পহেলগাঁও-র এই নক্কারজনক ঘটনার জের পড়েছে দুই দেশের সম্পর্কেও। এই বর্বরোচিত ঘটনায় গোটা দেশ শোকাহত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকলেই সোচ্চার হয়েছে। বদলা নেওয়ার স্লোগান উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভারত সরকারও হাত গুটিয়ে বসে নেই। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার।

 

ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী

‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’, এবার দিল্লিকে হুমকি দিলেন ইউনূসের আইন উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

নৃশংস ! মাকে গাছে বেঁধে পুড়িয়ে দিল ছেলেরা

ত্রিপুরায় অতি ভারী বৃষ্টি ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমালোচনা, গ্রেফতার সাংবাদিক

হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হামলায় জখম ছাত্র

জোড়াফুল ছাড়লেন তৃণমূলের ত্রিপুরার সভাপতি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00