‘আমাদের সন্তান আপনাদের বিনোদনের বিষয় নয়’, ট্রোলারদের কড়া জবাব বুমরার স্ত্রী সঞ্জনার

সোমবার সঞ্জনা গণেশন ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট শেয়ার করে ট্রোলারদের উপযুক্ত জবাব দিয়েছেন। পাশাপাশি তাঁদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমাদের ছেলে তোমাদের বিনোদনের বিষয় নয়’ ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ-র স্ত্রী তথা সাংবাদিক সঞ্জনা গণেশন। চলছে আইপিএল মরসুম। রবিবার (২৭ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং লখনউ সুপার জায়ন্টস (LSG)-র বহু প্রতীক্ষিত ম্যাচ ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানেই ছেলেকে নিয়ে স্বামীর ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় বুমরাহ-র স্ত্রী সঞ্জনা। মূহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছেলে অঙ্গদের সঙ্গে সঞ্জনার একাধিক ছবি। কয়েকটি ছবিতে বুমরাহ-র ছেলেকে মনমরা অবস্থায় দেখা যায়। তা নিয়েই কয়েকজন নেটিজেনকে মজা করতে দেখা যায়। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন সঞ্জনা। তিনি ট্রোলারদের উদ্দেশ্যে বলেন, তাঁদের ছেলে কোনও বিনোদনের বিষয় নয়! সোমবার সঞ্জনা গণেশন ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট শেয়ার করে ট্রোলারদের উপযুক্ত জবাব দিয়েছেন। পাশাপাশি তাঁদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন।

২০২১ সালের মার্চে টিভি উপস্থাপিকা সঞ্জনাকে বিয়ে করেন বুমরাহ। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর এশিয়া কাপের সময় সঞ্জনা গণেশন পুত্র সন্তানের জন্ম দেন। তখন বুমরাহ তাঁর স্ত্রীর পাশে থাকার জন্য শ্রীলঙ্কা থেকে ভারতে উড়ে আসেন। ছেলেকে খুব মিডিয়ার সামনে আনেন না তারকা জুটি। গতকাল আইসিসি উপস্থাপক হিসেবে কর্মরত গণেশন তাদের পুত্রের সঙ্গে স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। তখনই বুমরাহ-র ছেলের ছবি ক্লিক করে নেন পাপারাজ্জিরা। এতেই অসন্তুষ্ট হয়েছেন সঞ্জনা।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ইনস্টাগ্রামে লম্বা পোস্টে সঞ্জনা লিখেছেন, “আমাদের ছেলে তোমাদের বিনোদনের বিষয় নয়। জসপ্রীত এবং আমি অঙ্গদকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি কারণ ইন্টারনেট একটি ঘৃণ্য, জঘন্য জায়গা। ক্যামেরা ভরা ক্রিকেট স্টেডিয়ামে অঙ্গদকে নিয়ে আমার আসার কারণ বুঝতে হবে। আমি কোনও বিনোদন দিতে আসিনি, অঙ্গদ এবং আমি জসপ্রীতকে সমর্থন করার জন্যই গিয়েছিলাম স্টেডিয়ামে। অন্য কিছু নয়। আমাদের ছেলে ইন্টারনেটে ভাইরাল হওয়া বা জাতীয় সংবাদে পরিণত হওয়াতে আমাদের কোনও আগ্রহ নেই। আমার একটি শিশুকে নিয়ে স্টেডিয়ামে আসার পরিণতি যে এমন হবে, বুঝতে পারিনি। দেড় বছরের শিশুর জন্যে ট্রমা এবং বিষন্নতার মতো শব্দ ব্যবহার করা আমাদের সম্প্রদায়ের কি উচিত? এটা সত্যই দুঃখজনক। তুমি আমার ছেলে সম্পর্কে বা আমাদের সম্পর্কে কিছুই জানো না। তাই তোমাদের অনুরোধ করছি, নেটমহলে আমাদের নিয়ে কোনও মতামত প্রকাশ করো না।’ এদিকে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গতকালের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়ে সুপার জায়ান্টদের হতবাক করে দিয়েছে। খেলার শুরুতে, ঋষভ পন্থ টস জিতেছিলেন, রায়ান রিকেলটন (৫৮) এবং সূর্যকুমার যাদব (৫৪) অর্ধশতকের সুবাদে তাদের দল ২০ ওভারে ২১৫ রানে পৌঁছায়। তাঁরা LSG-কে ২০ ওভারে ৫৪ রানে হারিয়ে দেয়।

ভারতীয় স্পিনারদের বলে কিপিং করা মজার ছিল না, সরল স্বকারোক্তি রাহুলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]