Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গি সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’কে নিষিদ্ধ করল জর্ডান, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ বলে ঘোষণা করল জর্ডান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণার পরই সংগঠনটির সব কার্যক্রম বেআইনি বলে বিবেচিত হবে। এক সংবাদ সম্মেলনে বুধবার (২৩ এপ্রিল) জর্ডানের স্বরাঘমমন্ত্রী মাজেন ফারায়া এই ঘোষণা করেন।

ওই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও জানান, মুসলিম ব্রাদারহুডের সদস্য বা এর সঙ্গে যুক্ত থাকা এখন আইনত নিষিদ্ধ। সংগঠনটির জর্ডান জুড়ে সব কার্যালয় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে এর সদর দফতর ও শাখাগুলিকেও বন্ধ করা হয়েছে। তার সঙ্গে সেখানে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে সরকারের তরফ থেকে। তিনি বলেছেন, মুসলিম ব্রাদারহুড সংগঠনটির সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম ব্রাদারহুডের চলমান কার্যক্রমকে নাগরিকদের জন্য হুমকি, জাতীয় উন্নয়নের অন্তরায় ও অস্থিতিশীলতার কারণ বলে উল্লেখ করেন। তিনি জানান, ভেঙে দেওয়া সংগঠনটির সদস্যরা সংবেদনশীল স্থানগুলিকে টার্গেট করার পরিকল্পনা করছিল। এছাড়া আবাসিক তারা নানা জায়গায় অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখছিল। ওই সংগঠনের সদস্যরা গোপনে এসমস্ত কাজ করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল।

মাজেন ফারায়া বলেন, “সংগঠনটির পক্ষ থেকে গোপন এজেন্ডা ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্য জর্ডানের ঐক্যের সঙ্গে সাংঘর্ষিক। আমরা একটি সমাজের সদস্যদের মধ্যে বিভেদ করতে পারি না। সংগঠনটির সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত ও নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।”

জানা গিয়েছে, গত সপ্তাহে মুসলিম ব্রাদারহুডের মোট ১৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তার পরই এই সিদ্ধান্ত নেন তিনি। জর্ডানি কর্তৃপক্ষ বলেছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে।

জর্ডানে ইজরায়েলি দূতাবাসের কাছে গুলিবিনিময়, নিহত বন্দুকধারী

ইজরায়েলকে সাহায্য করলে পরিণতি ভয়ঙ্কর হবে, এবার আরব দেশগুলোকে হুমকি ইরানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00