Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয়বার গর্ভবতী হতে চান ভারতী

সেখানেই ভারতী তাঁর দ্বিতীয়বার গর্ভাবস্থা নিয়ে ভক্তদের অনেক কৌতুহলের জবাব দিয়েছেন। এবং হর্ষ-গোল্লার সঙ্গে কাটানো নানা মূহুর্ত সম্পর্কে কথা বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকামহলে দ্বিতীয় সন্তান নেওয়ার একপ্রকার ধুম উঠেছে। ইতিমধ্যেই অনেক তারকা দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। কিছুদিন আগেই দ্বিতীয়বার গর্ভাবস্থার সংবাদ দিয়েছেন অভিনেত্রী গহওর খান। দ্বিতীয় সন্তানের মা হওয়ার পরিকল্পনা করছেন কৌতুক অভিনেত্রী ভারতী সিংহ। বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী তিনি। স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ভালবেসেই বিয়ে করেছিলেন তিনি। আকারে মোটা হলেও অনবদ্য কমেডি দিয়ে জয় করেছেন গোটা দেশের মন। বর্তমানে তাঁরা একাধিক পডকাস্ট, রিয়েলিটি শোয়ের সঞ্চালক। সেখানেও ভাল নাম কামিয়ে নিয়েছেন তাঁরা। তবে শুধু এখানেই ইতি নয়, তাঁদের নিজস্ব ব্লগ চ্যানেলও আছে ইউটিউবে।

যেখানে অসংখ্য ফলোয়ারস রয়েছে। এবং সেখানে ব্যাপক সক্রিয় তাঁরা। প্রতিনিয়ত নিজেদের জীবনের নানা আপডেট শেয়ার করেন। দর্শকদের নানাভাবে বিনোদন দেন। বছর কয়েক আগেই পুত্র গোল্লার মা হয়েছেন ভারতী। মা হওয়ার জন্যে নিজের আকারেও বেশ খানিকটা পরিবর্তন এনেছিলেন তিনি। যাই হোক, সম্প্রতি ভারতী এবং হর্ষ তাঁদের ব্লগে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব খেলেছিলেন। যেখানে তাঁরা ভক্তদের সকল ধরণের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছিলেন। সেখানেই ভারতী তাঁর দ্বিতীয়বার গর্ভাবস্থা নিয়ে ভক্তদের অনেক কৌতুহলের জবাব দিয়েছেন। এবং হর্ষ-গোল্লার সঙ্গে কাটানো নানা মূহুর্ত সম্পর্কে কথা বলেছেন।

ভারতী জানান, ‘আমি এখন গর্ভবতী নই। তবে হ্যাঁ, আমি এ বছরই দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা করছি। আমার মনে হয়, এটাই সঠিক সময়। এই বছরটা আমাদের ভালই যাচ্ছে। গোল্লার বয়সও এখন ৩ বছর। তাই আমরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতে চাই। তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সুসংবাদ দিতে পারি। তবে ছেলে হোক না মেয়ে সন্তান সুস্থ হোক, সেটাই চাই। তবে আপনারা প্রার্থনা করুন, যাতে আমার দ্বিতীয়বার গর্ভধারণে যেন কোনও বাধা না আসে।’ বর্তমানে ভারতী কমেডি রান্নার অনুষ্ঠান ‘লাফটার 2’-তে কাজ করছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00