Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্ত ধুলিয়ান-সামশেরগঞ্জ, আতঙ্ক কাটিয়ে অবশেষে স্কুল খুলল মুর্শিদাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। তবে বর্তমানে খানিকটা স্বস্তিতে গ্রামবাসী। ধীরে ধীরে শান্তি ফিরছে ধুলিয়ান-সামশেরগঞ্জে। প্রায় ১০ দিন পর আজ ২১ এপ্রিল থেকে খুলছে স্কুল। কড়া নিরাপত্তায় রয়েছে স্কুলের পথে পড়ুয়ারা।

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে জেলার সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান গত কয়েক দিনে দফায় দফায় অশান্তির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

এক সংবাদসংস্থাকে স্থানীয় বাসিন্দারা জানান, ১১ এপ্রিল থেকে এখানে স্কুল কলেজ বন্ধ। তবে এখন পরিস্থিতি অনেকটাই ভাল রয়েছে। যদিও রাতারাতি এমন অশান্তির ছবিতে এখনও পুরোপুরি আতঙ্ক কাটেনি এলাকার লোকজনের।

ধুলিয়ানের এক বাসিন্দা জানিয়েছেন, “এখন ধুলিয়ানের পরিস্থিতি স্বাভাবিক। ফোর্স রয়েছে। আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা। আমার বাবার প্রায় ৮০ বছর বয়স। বাবা বলছিলেন, এমন ঘটনা তিনি কখনও দেখেননি। তবে স্কুল কলেজ আসতে আসতে খুলছে। দোকানপাটও খুলছে।”

সোমবার সকালেও কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় দেখা গিয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই স্কুল বাস, টোটো, অটো, গাড়ি চলছে। পূর্বের তুলনায় রাস্তায় অনেক কম সংখ্যক লোক দেখা যাচ্ছে। তবে মানুষ ধীরে ধীরে ভয় কাটিয়ে রাস্তায় বেড়াচ্ছেন। অন্য দিকে অশান্তির আবহে ভিটেমাটি ছেড়ে যাঁরা মালদায় আশ্রয় নিয়েছিলেন, তাঁরাও রবিবার ফিরে এসেছেন।

রবিবার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্চনতলা সদরঘাটে নৌকা করে ভাগীরথী পেরিয়ে এসে নামেন বহু বাসিন্দা। প্রশাসনের তরফেই এই নৌকা পাঠানো হয়েছিল। এর আগে শনিবারও ঘরে ফেরেন অনেক গ্রামবাসী।

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

ভুয়ো আধার তৈরির অভিযোগে লালগোলায় পুলিশের জালে ২

‘১৫ অগস্টের পর অলআউট লড়াই’, ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00