রেললাইনের কাছেই ভেঙে পড়ল বিমান, মৃত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ফের দুর্ঘটনার কবলে একটি বিমান। হেলিকপ্টার বিপর্যয়ের পরদিনই দুর্ঘটনার সম্মুখীন হল একটি বিমান। এই দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ১জন। স্থানীয়রাই তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ফ্লোরিডার বোকা র‍্যাটন বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। ঘটনার পরেই স্থানীয়রা ছুটে আসে। এরপরেই উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানের পাইলট রাডারের সমস্যার কথা জানিয়েছিলেন। সেসনা ৩১০ বিমানটি বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকাই বিমানে সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে। বিমানে সমস্যা বুঝতে পেরেই বোকা র‍্যাটনের বিমানবন্দরের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল বিমানটি। কিন্তু আচমকাই হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় রেললাইনের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সেটি ভেঙে পড়ার পরে আগুন ধরে যায় বিমানটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  বিমানটি অনেক নিচুতে উড়ছিল। পাশাপাশি বিমটি স্বাভাবিকভাবে উড়তে পারছিল না। সেটি কাঁপছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বোকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানিয়েছেন, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বোকা র‍্যাটন বিমানবন্দরের কাছে ইন্টারস্টেট ৯৫-এর কাছে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একদিন আগেই নিউইয়র্কের হাডসন নদীতে ভেঙে পড়েছিল একটি হেলিকপ্টার। তার জেরে একই পরিবারের ৫জনের। তার মধ্যে তিন শিশুসহ রয়েছেন। মৃত্যু হয়েছে পাইলটের।

ট্রাম্পের পোস্ট দেখেই গুঁড়িয়ে দেওয়া হলো গৃহহীনদের তাঁবু

আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘ভেবে দেখুন’- বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সতর্কবার্তা ট্রাম্পের

অভিবাসীদের জন্য নয়া নিয়ম, গ্রিনকার্ড নিয়ে আরও কড়া হল মার্কিন সরকার   

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দূতের সঙ্গে ৪ ঘন্টা বৈঠক পুতিনের, জট কী কাটল?

আমেরিকায় পতিতালয় কেলেঙ্কারিতে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

শিশুদের যৌন হেনস্থার দায়ে আমেরিকায় ভারতীয় নাগরিকের ৩৫ বছরের কারাদণ্ড

ইরানের উপর হামলার আশঙ্কা, মার্কিন যুদ্ধবিমানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]