Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্প্রীতির রামনবমী বারানসীতে, মুসলিম মহিলারা করলেন রামচন্দ্রের আরতি   

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সর্বধর্মের দেশ। এখানে ভিনধর্মী প্রতিবেশীও হয়ে ওঠেন পরিবারের অংশ। তাই ভারতে ধর্ম যার যার, উৎসব সবার। বারাণসীতে যেন দেখা গেল এরই বাস্তব চিত্র। রাম নবমীর পূণ্য তিথিতে মুসলিম মহিলারা করলেন শ্রীরামের আরতি। সেই সঙ্গে বার্তা দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালবাসার। মুসলিম মহিলারা পুজোর সামগ্রী দিয়ে সজ্জিত থালা দিয়ে আরতি করলেন রামের, ঊর্দু ভাষায় করলেন রঘুনন্দনের আরতি।

মুসলিম মহিলা ফাউন্ডেশন এবং বিশাল ভারত সংস্থার যৌথ উদ্যোগে লমহির সুভাষ ভবনে মহাআরতির আয়োজন করা হয়েছিল। এখানে অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রাখা হয়েছিম মুসলিম নারীদের দ্বারা শ্রীরামচন্দ্রের আরতির অনুষ্ঠান। সুন্দর মঙ্গলপাত্র, রঙ্গোলি, উর্দুতে লেখা রাম গানের মাধ্যমে এদিন প্রকাশ পেয়েছে সংখ্যালঘু মহিলাদের ভক্তি। ঘৃণা উস্কে দিয়ে সমাজকে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভক্ত করা হচ্ছে, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা বিভাজনকারীদের। বারানসীর মুসলিম মহিলাদের ভালবাসা, ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বিদ্বেষ ছড়ানোদের মুখে কার্যত চপেটাঘাতের সমান। মুসলিম মহিলা ফাউন্ডেশনের জাতীয় সভাপতি নাজনীন আনসারির নেতৃত্বে পর্দানশীন মুসলিম মহিলারা ভগবান শ্রী রামের আরতি করেন। দেন জয় শ্রীরাম স্লোগান।

নাজনীন আনসারির কথায়, “আরব, তুর্কি এবং মুঘল আক্রমণকারীরা এদেশে এসেছিল, আক্রমণ করেছিল এবং শাসন করেছিল। অনেকেই সেই সময় ধর্ম পরিবর্তন করেছিল, কিন্তু আমরা কখনও আরব ও তুর্কিদের সংস্কৃতি গ্রহণ করিনি। রাম ভারতীয় সংস্কৃতির সমার্থক। তারা আমাদের পূর্বপুরুষ। আমরা কীভাবে আমাদের ঐতিহ্য এবং পূর্বপুরুষদের পরিবর্তন করতে পারি? যখনই আমরা ভগবান রামের আরতি করি, তখন আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। আমাদের পূর্বপুরুষরা রামের ভক্ত ছিলেন, আমরাও তাই। আজ আমরা ওয়াকফ বোর্ডের সংস্কারে খুশি। মুসলিম নারীদের অধিকার আছে।  কেবল ভূমি মাফিয়া এবং রাজনৈতিক উপার্জনকারীরা ওয়াকফ উইলের বিরোধিতা করছে।কেবল রামের নামই এই দ্বন্দ্বের অবসান ঘটাবে।”

শান্তিপূর্ণভাবে রাম নবমী পালনের আর্জি মমতার

রামনবমীতে দুর্লভ যোগ, ভাগ্য খুলতে চলেছে এই রাশির জাতকদের  

রামনবমীতে ভুলেও এই কাজগুলি করবেন না, নেমে আসবে মহা বিপর্যয়

রামনবমীতে রামের পুজো করবেন, কোন ফুলে তুষ্ট হবেন ভগবান, জানা আছে কী?

রাম নবমীর পুজো করবেন, কিন্তু রামলালাকে কী প্রসাদ দেবেন?

রামনবমী কখন, জেনে নিন সঠিক তারিখ, সময় এবং পূজা বিধি

রামনবমীতে ইচ্ছাপূরণ হোক সহজ টোটকায়

রামনবমীতে অশান্তি রুখতে ৮ দিনের জন্য পুলিশের সব ছুটি বাতিল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00