Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ন‌ওশাদ সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যসভা ও লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর থেকে উত্তেজনা অব্যাহত শহর কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে। এরমধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী পড়লেন বিপাকে। তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার গভীর রাত পর্যন্ত এই বিল নিয়ে আলোচনা হয়েছে লোকসভায়। গভীর রাতে অল্প কিছু ভোটের ব্যবধানে লোকসভায় বিলটি পাশ করিয়ে নেয় মোদি সরকার। ওই আলোচনার দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় হাজির ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। সংসদে অভিষেকের উপস্থিত থাকা নিয়ে এক বিবৃতিও দিয়েছেন নওশাদ। এরপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু ভাঙড়ের বিধায়ককে আইনি নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি বলা হয়েছে, বিধায়কের বিবৃতি সঠিক নয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে এই বক্তব্যের কারণ দর্শানোর কথা বলা হয়েছে। অন্যথায় আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নোটিশে বলা হয়েছে, সংসদে অভিষেকের উপস্থিতি নিয়ে নওশাদ গুজব ছড়াচ্ছেন। তাঁর বিবৃতি ও অভিযোগ মিথ্যা। তার এই অভিযোগ অস্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সাংসদ অভিষেকের সহানুভূতি ও সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে। আর ঠিক সেই কারণেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিষেক। নওশাদকে যে নোটিশ পাঠানো হয়েছে, তার সঙ্গে সেদিন অভিষেকের সোকলভায় উপস্থিত থাকার ছবিও পাঠানো হয়েছে। বিলটি নিয়ে ভোটাভুটির সময় শুরু থেকে বিল পাশ হওয়ার সময়ের শেষ পর্যন্ত লোকসভায় হাজির ছিলেন তৃণমূল সাংসদ।

নওশাদের অভিযোগ ছিল, তিনি লোকসভার ওই আলোচনা অনেকক্ষণ দেখেছিলেন। কিন্তু সেখানে অভিষেককে দেখতে পাননি। অভিযোগের পাল্টা উত্তরের সঙ্গে আইনী নোটিশের খোঁচাও খেলেন ভাঙড়ের বিধায়ক। এখন এই নোটিশের কী উত্তর তিনি দেন সেটাই এখন দেখার।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মিছিল শুরু মমতার

বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে বুধ বিকেলে পথে মমতা, যান নিয়ন্ত্রণে বিকল্প রুট কলকাতা পুলিশের

ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উত্তাল কলকাতা থেকে চেন্নাই

‘আমার নাম বলতে আপ্ত সহায়ককে চাপ দিচ্ছে ইডি’, অভিযোগ সুজিত বসুর

অষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

রোনাল্ডিনহোর সঙ্গে মাঠে নামলেন অভিষেক

হাইকোর্টে রক্ষাকবচ পেলেন না অভিষেকের আপ্ত সহায়ক

মঙ্গলে ইডিকে নথি জমা দেওয়ার কথা অভিষেকের, কী হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00