ঠিক যেন থ্রি ইডিয়টসের গল্প, চিকি‍ৎসকের সঙ্গে পরামর্শে মায়ের প্রসব করাল ১৩ বছরের খুদে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন থ্রি ইডিয়টস সিনেমার স্ক্রিপ্ট। ঝড় জল বৃষ্টিতে ডুবে থাকা মুম্বাইয়ে দূরে এক হাসপাতাল থেকে ভিডিও কলে নর্মাল ডেলিভারি করানোর পদ্ধতি শেখাচ্ছেন ডক্টর প্রিয়া। সেই পদ্ধতি অবলম্বন করে প্রিয়ার দিদি মোনার সন্তান জন্ম দেওয়ালেন র‍্যাঞ্চো, রাজু, ফারহান সহ ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ছাত্ররা। ভ্যাকুয়াম ক্লিনারকে ভ্যাকুয়াম কাপে পরিণত করে র‍্যাঞ্চোর হাতে জন্ম নিয়েছিল নবজাতক, যার প্রথম কিকেই ধরা পড়েছিল ফুটবলার হওয়ার স্বপ্ন। আমির খান, শরমন যোশী, মাধবন, করিনা কপূর, বোমান ইরানি, মোনা সিং সহ রাজকুমার হিরানির ছবি ‘থ্রি ইডিয়টস’ সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছিল। এবার যেন এই সিনেমার ডেলিভারি দৃশ্যের বাস্তবায়ন হল চিনে।

চিন থেকে সাম্প্রতিক সময়ে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানকার ১৩ বছরের কিশোর ফুজিয়ান থ্রি ইডিয়টস সিনেমার মতো করে মায়ের প্রসব করিয়েছে। কিশোরের মা দ্বিতীয়বার সন্তান প্রসব করতে চলেছিলেন।

তাঁর যখন প্রসব বেদনা ওঠে তখন বাড়িতে তেরো বছরের ছেলে ছাড়া কেউ ছিল না। স্বামীও কাজের জন্য বাইরে গিয়েছিলেন। ব্যথায় কাতরাতে থাকেন মা। এই দৃশ্য দেখে চুপ করে বসে থাকতে পারেনি সন্তান।

দেরি না করে সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিষেবা কেন্দ্রে ফোন করে ফুজিয়ান। ফোন করে চিকিৎসক চেন চাওশুনের সঙ্গে কথা বলে সকল নির্দেশ মেনে মাকে সন্তান প্রসবে সাহায্য করে বালক।

৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ফুজিয়ানের মায়ের জল ভেঙে গিয়েছিল। ফলে তিনি সামান্য নড়াচড়া করার মতো অবস্থাতেও ছিলেন না। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। এসব দেখে ফুজিয়ান চিকিৎসককে বলে সে মায়ের ডেলিভারি করাবে।

একথা শোনার পরেই চিকিৎসক দ্রুত কিশোরের বাড়ির দিকে রওনা দেন এববং ফোনে ফুজিয়ান ঠিক কী কী করবে মায়ের প্রসব করাতে গেলে তা বলতে থাকেন। চিকিৎসক যেমন যেমন বলেন ফুজিয়ানও ঠিক তেমনটাই করতে থাকে।

এই ভাবে ফুজিয়ানের মা নর্মাল ডেলিভারিতে আর এক সন্তানের জন্ম দেন। তখনও চিকিৎসক এসে পৌঁছাননি। কিন্তু নবজাতকের জন্ম তো হয়ে গিয়েছে, প্লাসেন্টা কাটতে হবে। সেই সময় ফুজিয়ান কোনও দড়ি বা জুতোর ফিতে খুঁজে পায়নি। তখন ওই চিকিৎসক কিশোরকে বলেন মাস্কের দড়ি ব্যবহার করতে। সম্পূর্ণ ডেলিভারি হওয়ার পর চিকিৎসক এসে পৌঁছান এবং মা ও সদ্যজাতকে নিয়ে হাসপাতালে যান।

বর্তমানে মা ও শিশু দুজনেই ভাল আছে। গোটা ঘটনাটি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই জরুরি পরিষেবা কেন্দ্রের চিকিৎসকঘটনাটি জানাজানি হতেই নেটাগরিকদের একাংশ বালকের সাহসের প্রশংসা করেন। তাঁদের কথায়, ‘‘এমন অবস্থায় যে ভাবে শান্ত থেকে ফুজিয়ান পরিস্থিতি সামাল দিয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য।’’ আবার নেটব্যবহারকারীদের একাংশ এই ঘটনার সমালোচনাও করেছেন।  

মহিলা সেজে যৌনতার প্রলোভন দেখিয়ে ১০০০ পুরুষকে ফাঁসানো ‘সিস্টর হঙ’কে চেনেন?

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

৬ মাস ধরে চুল খাওয়ার অভ্যাস, কিশোরীর পেট থেকে বের হল ২ কেজি চুল

চিনের পণ্যের উপর শুল্ক আপাতত লাগু নয়, ৯০ দিনের ছাড় ট্রাম্পের

শুটিং হয়েছিল ‘লগান’-এর, ২৫ বছর পর সেই গ্রামে হাজির আমির

২৫ জন IPS অফিসার আমিরের বাড়িতে কী করছেন? অবশেষে উত্তর দিল অভিনেতার টিম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]