অল্পের জন্য রক্ষা পেলেন ঐশ্বর্য রাই, মুম্বইয়ে বচ্চন পরিবারের বধূর গাড়িকে ধাক্কা বাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনার সম্মুখীন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের বিলাসবহুল গাড়ি। একটি বাস পেছন দিক থেকে এসে ধাক্কা দেয় গাড়িটিকে। দুর্ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। আসলে ঐশ্বর্যের সমস্ত গাড়ির নম্বর ‘৫০৫০’। এই নম্বর দেখেই ছবি শিকারিরা গাড়িটিকে চিনতে পেরেছিলেন।

বুধবার মুম্বইতে ঘটনাটি ঘটেছে। একটি ভিডিও প্রকাশ্যে আসতেই তা হয়েছে ভাইরাল। যে গাড়িটিতে বাস ধাক্কা দেয় সেটি টয়োটা ভেলফায়ার গাড়ি। ভিডিওতে দেখা যাচ্ছে মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পিছন দিক থেকে ধাক্কা মারে।  সৌভাগ্যবশত গুরুতর কিছু ঘটেনি।

টয়োটা ভেলফায়ার ভিআইপি এক্সিকিউটিভ লাউঞ্জ মানে যে গাড়িটিকে বাস ধাক্কা দিয়েছে তার দাম ১.৩০ কোটি। গত বছর বলিউড অভিনেত্রী এই গাড়িটি কিনেছিলেন। ঐশ্বর্য ছাড়াও, টয়োটা ভেলফায়ার অক্ষয় কুমার, সঞ্জয় কাপুর, অজয় ​​দেবগন, রাকেশ রোশন, অভিষেক বচ্চন সহ আরও অনেক তারকার রয়েছে।

সাম্প্রতিক সময়ে এই গাড়িটি নিয়েই ঐশ্বর্য রাই বচ্চনকে একাধিকবার বেরোতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, একাধিক গাড়ির মালিক অ্যাশ। রোলস রয়েস ঘোস্ট (৬.৯৫ কোটি), অডি A8L (১.৩৪ কোটি), মার্সিডিজ-বেঞ্জ S500 (১.৯৮ কোটি), মার্সিডিজ-বেঞ্জ S350d কুপ (১.৬০ কোটি), লেক্সাস LX 570 (২.৮৪ কোটি)-এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীর সংগ্রহে।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

দুর্ঘটনা ঘটার পর স্বাভাবিক ভাবেই রাস্তায় ভিড় জমে যায়। রাস্তায় থাকা অভিনেত্রীর দেহরক্ষীরাই সাময়িক ভাবে পরিস্থিতির সামাল দেন। তারপর গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

‘জজবা’-র পর ফের আইনজীবীর ভূমিকায় ঐশ্বর্য, নতুন কোন সিনেমায় দেখা যাবে বচ্চন বধূকে?

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ফের স্ত্রী ঐশ্বর্যা ও কন্যা আরাধ্যার সঙ্গে একই গাড়িতে অভিষেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]