এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লু অর্জুন এই ছবিতে কাজ করার জন্য ১৭৫ কোটি টাকা এবং ছবির লাভের ১৫% দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে রাজত্ব করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বিশেষ করে, পুষ্পা সিরিজের দুটি ব্লকবাস্টারের গোটা বিশ্বে তাঁর পরিচিতি আরও বেড়ে গিয়েছে। গতবছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল পুষ্পা ২। ছবিটি বক্সঅফিসে রীতিমতো সুনামী ফেলে দিয়েছিল। বিশ্বব্যাপী ২০০০ কোটি টাকা অর্জন করেছে পুষ্পা 2, এবং প্রায় ৩ মাস ধরে প্রেক্ষাগৃহে জিইয়ে ছিল এই চলচ্চিত্র। ছবিটির সাফল্য বলিউডকেও অবাক করেছিল। এমনকী পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্টের মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাতেও পুষ্পা 2-এর জন্যে দর্শকদের লাফালাফি বন্ধ হয়নি।

আল্লু অর্জুন দেশের বিখ্যাত অভিনেতার পাশাপাশি একজন উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাও বটে। ‘পুষ্পা ২’ আয়ের সমস্ত রেকর্ড ভেঙে ভারতের তৃতীয় বৃহত্তম ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ‘পুষ্পা’-র পর এখন আল্লু অর্জুন আরেকটি বড় প্রকল্পের অংশ হতে চলেছেন। দক্ষিণের বড় পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবির চুক্তিতে স্বাক্ষর করেছেন। জানা গিয়েছে, এবার পরিচালক অ্যাটলির সঙ্গে মেগা বাজেটের ছবিতে কাজ করতে চলেছেন আল্লু। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লু অর্জুন এই ছবিতে কাজ করার জন্য ১৭৫ কোটি টাকা এবং ছবির লাভের ১৫% দাবি করেছেন। একটি সূত্র জানিয়েছে, ‘সান পিকচার্সের প্রযোজকদের সঙ্গে আল্লু অর্জুন ১৭৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন। সেই সঙ্গে তিনি ছবির লাভ থেকে ১৫% নেওয়ার দাবিও করেছেন। আগামী আগস্ট থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি।

সূত্রগুলি আরও জানিয়েছে, ‘ছবির চিত্রনাট্যে থাকবে জমজমাট অ্যাকশন, ফাটাফাটি এন্ট্রি দৃশ্য। যা হবে অ্যাটলির প্রতিটি ছবির মতোই মশলাদার মুহূর্ত।’ এটি আল্লু অর্জুন এবং অ্যাটলির জন্য একটি বড় প্রকল্প। কয়েক মাস আগে, অ্যাটলি নিশ্চিত করেছিলেন যে তিনি বলিউড সুপারস্টার সলমান খানের সঙ্গে একটি ছবি বানাতে যাচ্ছেন। তিনি অভিনেতাকে নিয়ে এমন একটি ছবি বানাতে যাচ্ছিলেন যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। কিন্তু কিছু কারণে তিনি সলমানের সঙ্গে কাজ করার পরিকল্পনা স্থগিত করেন।

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পদপিষ্ট মামলায় আরও বিপাকে আল্লু অর্জুন, গ্রেফতার সর্বক্ষণের সঙ্গী

পদপিষ্টে মহিলা ভক্তের মৃত্যুর খবর পরের দিন জেনেছেন, দাবি আল্লুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]