নির্দেশ অমান্য করে বিধানসভার অধিবেশনে গরহাজির, শাস্তির মুখে একাধিক তৃণমূল বিধায়ক!

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট। বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে শেষ তিন দিনে তিন লাইনের হুইপজারি করেছিল তৃণমূল পরিষদীয় দল। কিন্তু হাজিরা দান হল কতটুকু? বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন তিন লাইনের হুইপ দলের অধিকাংশ বিধায়ক মেনে নিয়ে বিধানসভায় উপস্থিত ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র। এদিন তিন লাইনের হুইপ মানেননি বেশিরভাগ বিধায়ক।

এমন বিশৃঙ্খলা তো মেনে নেওয়া যায় না। তাই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে সোমবার বিধানসভায় বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধানসভার সূত্রে খবর, বৈঠকে থাকবেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ও রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।

তৃণমূল পরিষদীয় দলের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন বিধানসভা অধিবেশনের শেষ দুদিন, অর্থাৎ ১৯ এবং ২০ মার্চ অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের উপস্থিতি প্রয়োজন। প্রসঙ্গত, সংসদ বা বিধানসভায় এই ধরনের হুইপ জারি করে নিজেদের সাংসদ বা বিধায়কদের অনুপস্থিত থাকতে নিষেধ করা হয়। কেউ যদি অনুপস্থিতির সন্তোষজনক কারণ না দেখিয়ে এই হুইপ অমান্য করে তা হলে তাঁকে শাস্তির মুখে পড়তে হয়। এমনকি তিন লাইনের হুইপ অমান্যের শাস্তি সাংসদ বা বিধায়কের সদস্যপদ খারিজও হতে পারে। অধিবেশনের শেষ দিন সেই হুইপই অমান্য করার মতো দুঃসাহস দেখিয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক।

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের খবরে হুইপের প্রথম দিন ২১২ জন তৃণমূল বিধায়কের অধিকাংশই বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসেছিলেন। কিন্তু বাজেট অধিবেশনের শেষ দিনে পঞ্চাশের বেশি বিধায়ক অনুপস্থিত থেকে দলীয় হুইপ অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]