Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাষ্ট্রপতির প্রাসাদের নিয়ন্ত্রণ নিল সুদান সেনাবাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শুক্রবার আরও এক ধাপ অগ্রসর হল সুদানের সশস্ত্র সেনাবাহিনী। এদিন খার্টুমে রাষ্ট্রপতি ভবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সুদানের রাষ্ট্রীয় টিভি এবং সামরিক সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে। প্রায় দুই বছর আগে এই প্রাসাদটি আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।

দক্ষিণ দিক থেকে অগ্রসর হওয়া সেনারা সোমবার শহরের কেন্দ্রস্থলে থাকা বাহিনীর সঙ্গে মিলিত হয়, যা আধাসামরিক বাহিনীর ওপর আরো চাপ সৃষ্টি করে। এএফপির সাংবাদিকরা জানান, তীব্র লড়াইয়ের মধ্যে পুরো শহরজুড়ে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

এই সংঘাতকে জাতিসংঘ বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে আখ্যায়িত করেছে। সংঘাতের ফলে দেশজুড়ে বেশ কয়েকটি স্থানে দুর্ভিক্ষ এবং রোগব্যাধি দেখা দিয়েছে। সুদানের সশস্ত্র সেনা এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস(RSF)- উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে। যদিও উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।

ক্ষমতার লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু বৃহত্তর খার্তুম অঞ্চল থেকেই ৩৫ লাখের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর আধা-সামরিক বাহিনী রাষ্ট্রপতি ভবন এবং রাজধানীর বেশিরভাগ অংশ দখল করে নেয়। সাম্প্রতিক সময়ে সুদানের সশস্ত্র বাহিনী আবারও নীল নদের তীরে অবস্থিত প্রাসাদ উদ্ধারের লক্ষ্যে অগ্রসর হয়।

চলতি বছরের শুরুতে সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে আরএসএফ খার্টুম এবং ওমদুরমানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চালিয়েছিল। যদিও পশ্চিম সুদানের কিছু অংশের নিয়ন্ত্রণ এখনও তাদের হাতে রয়েছে। সেখানে তারা দারফুরের শেষ শক্ত ঘাঁটি আল-ফাশির দখলের জন্য লড়াই করছে।

সশস্ত্র সেনা রাজধানী দখল করলে সুদানের সম্পূর্ণ দখল দ্রুততর হতে পারে এবং দুই বাহিনীর মধ্যে দেশের পূর্ব-পশ্চিম আঞ্চলিক বিভাগ আরও শক্ত হতে পারে। উভয় পক্ষই দেশের অবশিষ্ট অংশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শান্তি আলোচনার কোনও প্রচেষ্টা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

 

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর রক্তক্ষয়ী লড়াই, নিহত ১২৭

সাঙ্ঘাতিক ঘটনা, যুদ্ধকবলিত সুদানে গণধর্ষণের শিকার নারীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন

সুদানে ফের বোমা হামলা, প্রাণ হারালেন ৩৩ জন

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলা, নিহত কমপক্ষে ৪০

২৪ ঘণ্টা বিরতির পর ফের যুদ্ধ শুরু সুদানে

সুদানে আটকে ৩৫০০ ভারতীয় ও ১০০০ ভারতীয় বংশোদ্ভূত: বিদেশ সচিব

Operation Kaveri: সুদানে আটকে পড়া ২৭৮ ভারতীয়কে নিয়ে জেদ্দায় রওনা ‘সুমেধা’র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00