Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুদানে আটকে ৩৫০০ ভারতীয় ও ১০০০ ভারতীয় বংশোদ্ভূত: বিদেশ সচিব

সংঘাত-বিধ্বস্ত সুদানের পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সুদানে চলমান সংঘর্ষের মাঝে আটকে পড়েছেন প্রায় ৩৫০০ ভারতীয় এবং ১০০০ ভারতীয় বংশোদ্ভূত, বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা (Foreign Secretary Vinay Kwatra) এই তথ্য জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বিনয় কোয়াত্রা (Foreign Secretary Vinay Kwatra) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের অনুমান, সুদানে আনুমানিক ৩৫০০ ভারতীয় এবং ১০০০ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (Person of Indian Origins) রয়েছেন।’ তিনি আরও বলেন, সুদানের পরিস্থিতির উপর ভারত সরকার ক্রমাগত নজর রাখছে। সংঘাত-বিধ্বস্ত সুদানের পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন ভারতের বিদেশ সচিব।

তিনি জানান, সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করে আনতে ইতিমধ্যে পোর্ট অফ সুদানে পৌঁছেছে তৃতীয় নৌ জাহাজ – আইএনএস তারকাশ (INS Tarkash)। উল্লেখ্য সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন কাবেরি শুরু করেছে ভারত। ইতিমধ্যে ৬৭০ জন ভারতীয় নাগরিককে সরিয়ে নিয়ে আসা হয়েছে। সংঘর্ষের আবহে সমস্ত ভারতীয়কে উদ্ধার করতে চাইছে কেন্দ্র। গত ১২ দিন ধরে সুদানে সেনা ও আধাসেনার সংঘর্ষে এখনও পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00