Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুদানে ফের বোমা হামলা, প্রাণ হারালেন ৩৩ জন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছর পড়তেই ফের সুদানের রাজধানী খার্তুমে বোমা হামলা। বৃহস্পতিবার এই হামলার ঘটনাটি ঘটে। খার্তুমে  এই বোমা হামলায় প্রাণ হারালেন ৩৩ জন নাগরিক। সুদানের এক আইনজীবী জানিয়েছেন,গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত  খার্তুমের একটি আবাসনে গোলাবর্ষণের ঘটনা ঘটে। আর তাতেই প্রাণ হারান ৩৩ জন সাধারণ মানুষ। খার্তুমে এই ঘটনা প্রথম নয় এরআগেও এখানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

গত সেপ্টেম্বর মাসে সুদানের রাজধানী খার্তুমে বোমা হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪০ জন সাধারণ মানুষ । ২০২৩ সালে ১৫ এপ্রিল থেকে খার্তুমে সেনাপ্রধানের সঙ্গে লড়াই হচ্ছে আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের। এরজেরে খার্তুমে চলছে লাগাতার হামলা।  আর তাতেই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এই হামলার কারণে সুদান থেকে পালিয়ে গিয়েছে বহু বাসিন্দারা। সুদানে চলমান সংঘর্ষের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান।

বর্তমানে সেখানে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। উল্লেখ্য, সুদানে বিগত বেশ কয়েকমাস ধরে চলছে ক্ষমতার লড়াই। খার্তুমে সেনাপ্রধানের সঙ্গে আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। তবে দু পক্ষ কেউই এই চুক্তির মান্যতা দেননি। বরং লাগাতার খার্তুমে চলছে হামলা। আর তাতেই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। কবে এই  হামলা কমবে সেই দিকেই তাকিয়ে আছে খার্তুমে বাসিন্দারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00