বাংলাদেশে কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প,লাইসেন্স মঞ্জুর করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি :হোয়াইট হাউজের পাট চুকিয়ে কোমর বেঁধে ব্যবসায় নামছেন খোদ ট্রাম্প। তাও আবার কাঁকড়ার ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি।কাঁকড়ার ব্যবসা করতে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের ঢাকায় লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।এই লাইসেন্সটি ইস্যুও করা হয়েছে। লাইসেন্সটি দেওয়া হয়েছে বাংলাদেশের ডিএনসিসির অঞ্চল-১০-এর সাতারকুল এলাকা থেকে। যেখানে লেখা আছে ব্যবসার প্রকৃতি: অন্যান্য-একক। ব্যবসার ধরনের জায়গায় লেখা রয়েছে ‘কাঁকড়া মাছ বিক্রেতা’।

লাইসেন্স অনুযায়ী, ব্যবসা প্রতিষ্ঠানের নাম হল ‘ট্রাম্প এসোসিয়েশন’।ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প।বাবার নাম ফ্রেড ট্রাম্প।মায়ের নাম ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা–বাবার নামও তা–ই। লাইসেন্সে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা—সবই দেওয়া হয়েছে আমেরিকার নিউইয়র্ক শহরের। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরে।আর সবচেয়ে অবাক করা বিষয় হল লাইসেন্সে মালিক হিসেবে ট্রাম্পের একটি হাস্যোজ্জ্বল ছবি রয়েছে। যা সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল।

ডোনাল্ড ট্রাম্পের নামে এমনই একটি ভুয়ো ট্রেড লাইসেন্স পেয়েছে বাংলাদেশের ডিএনসিসির রাজস্ব বিভাগ।সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির কর্মকর্তারা সত্যতা যাচাই নিয়ে জানিয়েছেন, ঢাকার আফতাবনগরে যে ঠিকানায় ট্রাম্প অ্যাসোসিয়েটসের অফিস বলে দাবি করা হয় সেখানে সদ্য তৈরি হয়েছে একটি দশতলা বাড়ি। তবে সেটি পুরোপুরি আবাসিক ভবন। সেখানে অফিসের কোনও অস্তিত্ব নেই।

কীভাবে মার্কিন প্রেসিডেন্টের নামে ভুয়ো ট্রেড লাইসেন্স ইস্যু হল? ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের বক্তব্য, ট্রেড লাইসেন্স এখন অনলাইনে ইস্যু করা হয়ে থাকে। দরখাস্তও অনলাইনে করতে হয়। কেউ এই সুযোগে মার্কিন প্রেসিডেন্টের নামে নথিপত্র অনলাইনে জমা করে লাইসেন্স বের করে নিয়েছে। তবে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]