নিজস্ব প্রতিনিধি: রামনবনীকে ঘিরে পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হচ্ছে। এই বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। পুলিশের আধিকারিকরা পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। রাম নবমী নিয়ে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)হুশিয়ারি পর সতর্ক কলকাতা পুলিশ। বুধবার শহরে গরম ও দাবদাহে ট্রাফিক পুলিশের দের ডিউটি ৬ ঘণ্টা করে দেওয়ার ঘোষণা করেন সিপি মনোজ ভার্মা। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ৫৫৭ জন কলকাতা ট্রাফিক পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করেন সিপি মনোজ ভার্মা। অ্যাডিশনাল সি পি ডি পি সিংহ, অ্যাডিশনাল সি পি শুভঙ্কর সিনহা সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিন এই সামার কিটে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা দেওয়া হল।
বুধবার পুলিশ কমিশনার(CP) জানান যে বর্তমান পরিস্থিতিতে শহরে গরম প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে যাচ্ছে। ফলে ট্রাফিক পুলিশ যারা কাজ করছেন খোলা রাস্তার ওপর তাদের অনেক কষ্ট হয়। তাই শুধুমাত্র গরমকালের জন্য তাদের ডিউটি সময়সীমা কাটছাঁট করে মাত্র ৬ ঘণ্টা করে দেওয়া হল বলে জানান তিনি। এদিন যাদবপুরের ঘটনায় ছাত্র গ্রেফতারি নিয়ে ও মুখ খোলেন সিপি।তিনি বলেন, একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে।
আরো বেশ কয়েক জনকে নোটিশ (Notice)করা হয়েছে। দফায় দফায় তাদের কে ডাকা হবে বলে জানান তিনি। এছাড়া এদিন ফেক পাসপোর্ট করার জন্য ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে বলে ও জানান সিপি। তার মধ্যে কিছু জন বিদেশ পালিয়ে চলে গেছেন বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।