Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিতক্ত কুয়োয় পা পিছলে পড়ে গেল চিতাবাঘ!গর্জনে ছুটে এল স্থানীয়রা,তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি : পরিতক্ত কুয়োয় পা পিছলে পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাঘের গর্জনে ছুটে এল স্থানীয়রা।গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দিল বন দফতরে।সঙ্গে সঙ্গে হাজির ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীরা। বাঘকে কুয়ো থেকে তোলার প্রবল চেষ্টা চালানো হয়। অবশেষে আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে। হাঁফ ছেড়ে বাঁচে বাঘ বাবাজি।স্বস্তিতে বন বিভাগ কর্মীরা।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকার ডামরাগ্রামে।উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে গিয়ে প্রথমে প্রাথমিক চিকিৎসা করাবে বন কর্মীরা। এরপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

তবে এই ঘটনার পর আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।তাদের ভয় রাতের আধারে বা দিনের আলোয় বন থেকে বাঘ বেরিয়ে এলে আর নিস্তার নেই। তাদের বাঁচাবে কে ? যদিও বনবিভাগের কর্মীরা এলাকাবাসীদের আশ্বস্ত করেছে। তাদের বাইরে দলবদ্ধভাবে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। একা একা ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে।

উল্লেখ্য,মাত্র এক সপ্তাহ আগে শিলিগুড়ির গঙ্গারাম চা-বাগানের চিতাবাঘকে আতঙ্ক ছড়িয়েছিল। দেড় বছরের শিশুকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে কাজে গিয়েছিলেন বাবা। মা-ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তার মধ্যে কখন ঘর থেকে উধাও হয়ে গিয়েছিল শিশুটি, মা খেয়ালই করেননি। পরে বাবা ফিরে দেখেন, ছেলে ঘরে নেই। এর পরেই শুরু হয় খোঁজাখুঁজি। সেই সময়েই বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ঝোপঝাড়ে কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়েরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ ওই শিশুটিকে বাঘ মুখে করে তুলে নিয়ে গিয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00