চ্যাম্পিয়ন হলে রোহিতরা কত টাকা পাবেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে। আগামিকাল রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবেন রোহিত শর্মা ও মিচেল স্যান্টনাররা। মূলত প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই নামবেন দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত শিরোপা জয় করলে কোন দল কত টাকা প্রাইজ মানি পাবেন জানেন?

প্রতিযোগিতার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি বা পুরস্কারমূল্য জানিয়ে দিয়েছিল আইসিসি। ওই ঘোষণা অনুযায়ী গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়া এবং তালিকায় সবার শেষে থাকা ইংল্যান্ড ও পাকিস্তান পেয়েছে ১ লক্ষ ৪০ হাজার ডলার করে (ভারতীয় মুদ্রায় ১.২২ কোটি টাকা)। পঞ্চম ও ষষ্ঠস্থানে থাকা আফগানিস্তান ও বাংলাদেশ পেয়েছে সাড়ে তিন লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় ৩.০৪ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে গিয়েছে ৫.৬০ লক্ষ ডলার করে (ভারতীয় মুদ্রায় ৪.৮৭ কোটি টাকা)। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে ১ লক্ষ ২৫ হাজার ডলার করে দেওয়া হচ্ছে। গ্রুপ লিগে প্রতি খেলায় জয়ের জন্য বাড়তি হিসাবে দেওয়া হয়েছে ৩৪ হাজার ডলার।

চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে যে দল জয়ী হবে তারা পাবে ২২ লক্ষ ৪০ হাজার ডলার অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় ১৯ কোটি ৪৮ লক্ষ। আর ফাইনালে পরাজিত দল পাবে ১২ লক্ষ ৪০ হাজার ডলার বা ৯ কোটি ৭৪ লক্ষ টাকা। অর্থা‍ৎ রোহিতরা শিরোপা জিতলে মোট পাবেন ২৪ লক্ষ ৬৭ হাজার ডলার। আর কোনও কারণে হেরে গেলে প্রাইজ মানি হিসাবে পাবেন ১৪ লক্ষ ৬৭ হাজার ডলার।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য রোহিতদের ৫৮ কোটি দিচ্ছে বোর্ড

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

আল্লু অর্জুন থেকে কাজল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে আত্মহারা তারকারা

জয়ের আনন্দে মাঠেই ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট

‘ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা’, রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মমতা

প্রতীক্ষার শেষ, ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতদের

ব্যাট হাতে ব্যর্থ কোহলি, তিন রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

ঘূর্ণির ফাঁদে পড়ে হাঁসফাঁস দশা কিউইদের, শিরোপা জিততে রোহিতদের চাই ২৫২ রান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]