নিজস্ব প্রতিনিধিঃ রিলস বানানোর জন্য বিবাহবিচ্ছেদ ! অবাক হলেও বাস্তবে ঘটেছে এমনই ঘটনা । ট্রাক চালক স্বামীর স্ত্রীর রিলস বানানোর নেশা । আর তা নিয়ে মজা করতেন পরিবারের সদস্যরা । সেই কারণে বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের দাবি করলেন স্বামী । এমনই ঘটনা ঘটেছে গোরখপুরের খাজনি থানা এলাকায় ।
পুলিশের কাছে গিয়ে স্বামী জানিয়েছেন,’ তিনি নিজেই তার স্ত্রীকে রিল তৈরিতে সাহায্য করতেন। কিন্তু যখন আত্মীয়রা তাকে কটূক্তি করতে শুরু করেন তখনই তিনি আর তা সহ্য করতে পারেনি । এর ফলে দুজনের মধ্যে বিবাদ দিনদিন তীব্র হতে শুরু করে দেয় । সেইজন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে স্ত্রীর গলায় শোনা গেল উল্টো সুর । তিনি দাবি করেছেন,স্বামী প্রতিদিন মদ্যপান করে রাতে মারধর করতেন । শুধু তাই নয় স্বামীর সঙ্গে তাঁর বোনের ছিল সম্পর্ক ।
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ স্বামী – স্ত্রী উভয়কেই বাড়ি পাঠিয়ে কাউন্সিলিং করাতে নির্দেশ দেওয়া হয়েছে । তাতে দুজনের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে । তবে ভবিষ্যতে যদি আবার এই ধরনের বিরোধ দেখা দেয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এখন পর্যন্ত পুলিশের কাছে এই নিয়ে কোন অভিযোগ আসেনি বলে খবর ।