নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে এসেছে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন । এরআগে মাত্র ১৫ মিনিটের জন্য সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি । এদিন সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ তাঁরা পুজো দিতে মন্দিরে আসেন ।
পুজো দিয়ে বেরনোর সময় ধনকড় বলেন,’ সকলকে শুভকামনা । আমরা দুজনেই অভিভূত । একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হল । দেশের কল্যাণ প্রার্থনা করেছি । আমাদের ধর্মীয় স্থান প্রেরণার স্রোত ৷ আমাদের সংস্কৃতি বহন করাটা আমাদের দায়িত্ব । আমি চাই বিশ্বশান্তি ।’ এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন উপরাষ্ট্রপতি । তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তাঁর বিমান । সেখান থেকে হেলিকপ্টারে করে ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়িচুয়াতে বায়ুসেনার ঘাঁটিতে তিনি যান । এরপর সড়কপথে পৌঁছান তারাপীঠ মন্দিরে । উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তায় ।
তারাপীঠ মন্দিরের পুরোহিত জানিয়েছেন ,’গর্ভগৃহে ৫ থেকে৭ মিনিট ছিলেন তিনি ৷ মাকে ফল-মূল, মিষ্টান্ন ও বস্ত্র নিবেদন করেছেন । দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছেন উপরাষ্ট্রপতি।’ বলা বাহুল্য, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার আগে ২০১৯ – ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। সেই সুবাদে তিনি বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছিলেন । আর এবার তারাপীঠে এসে মায়ের কাছে পুজো দিলেন জগদীপ ধনখড়।