গালগপ্প নয়,এখন থেকে চাঁদেও মিলবে ৪জি নেটওয়ার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : পৃথিবীতে টাওয়ার থাকুক বা না থাকুক….. চাঁদে টাওয়ার টং থাকবেই। কোনও গালগপ্প নয়, এমন অসাধ্য সাধন করতে চলেছে নোকিয়া।একেবারে ৪ জি সার্ভিস পাওয়া যাবে চাঁদে, প্রযুক্তি।চলতি মাসের শেষ দিকে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এটি চাঁদে পাঠানো হবে। যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

নাসার সহযোগিতায় নকিয়া ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ নামের বিশেষ প্রযুক্তি নিয়ে আসতে চলেছে। যা চাঁদের কঠিন পরিবেশ সহ্য করতে সক্ষম হবে।এটি মূলত ল্যান্ডার ও যানবাহনের মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে। তবে এই নেটওয়ার্ক আপাতত মাত্র কয়েক দিনের জন্য কার্যকর থাকবে। নাসা ও নকিয়া ভবিষ্যতে আরও উন্নত ৪জি বা ৫জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে, যা মহাকাশচারীদের বসবাসযোগ্য স্টেশন ও এক্সিওম স্যুটের সঙ্গে যুক্ত করা থাকবে। যাতে মহাকাশচারীরা সহজেই তথ্য আদান-প্রদান করতে পারে।

উল্লেখ্য,এর আগে মহাকাশে যোগাযোগের জন্য সীমিত ডাটা বিনিময় করার সুযোগ ছিল। সেই সীমিত পরিষেবা শেষ হয়ে গেলে কোন তথ্য আদান-প্রদান করা যেত না। যা মূলত পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও প্রযুক্তির ওপর নির্ভর করতে হত। তবে সম্প্রতি নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে ২০২৮ সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে ফেরত পাঠানো ও ২০৩০-এর দশকে স্থায়ী বসবাসের পরিকল্পনা রয়েছে। ফলে তার জন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার প্রয়োজনীয়তা বেড়েছে।

পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, আর ২৪ নয়, এক দিন হবে ২৫ ঘণ্টায়

মানুষকে চাঁদে পাঠাতে রকেট তৈরি করছে ইসরো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]