পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, আর ২৪ নয়, এক দিন হবে ২৫ ঘণ্টায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট থেকেই জেনে আসছেন ৬০ সেকেন্ডে এক মিনিট। ৬০ মিনিটে এক ঘন্টা। আর ২৪ ঘন্টায় এক দিন। তবে এবার সেই জানার ক্ষেত্রে খানিকটা বদল আসতে চলেছে। আর ২৪ ঘন্টায় এক দিন হবে না। তাহলে? কত ঘন্টায় হবে একদিন? জবাব হল- ২৫ ঘন্টায়।

না, মোটেও রসিকতা করছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে, পৃথিবী থেকে ক্রমশই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ। পৃথিবী থেকে চাঁদের বর্তমান দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এখন চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তার ফলে মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণনগতি কমে যাচ্ছে। এর ফলে পৃথিবীর দিনের সময় ধীরে ধীরে বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে। তবে তা কয়েক মিনিট নয়, পুরো ১ ঘন্টা বাড়বে। অর্থা‍ৎ ১ দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে হবে ২৫ ঘন্টা।

সংবাদমাধ্যম ‘ ডেইলি মেইল’কে উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়ার্স বলেছেন, ১৪০ কোটি বছর বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে ১৮ ঘন্টায় এক দিন হত। বর্তমানে প্রতিবছর প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে চাঁদ। যার অর্থ আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে। এমন এক সময় আসবে, যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছে যাবে। তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে।’ কবে পৃথিবীতে ২৫ ঘন্টায় একদিন হবে সে বিষয়েও বিজ্ঞানীরা একটা ইঙ্গিত দিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, ২৫ ঘন্টায় একদিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২০ কোটি বছর।

গালগপ্প নয়,এখন থেকে চাঁদেও মিলবে ৪জি নেটওয়ার্ক

মানুষকে চাঁদে পাঠাতে রকেট তৈরি করছে ইসরো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]