প্রতিশোধ নিতে প্রেমদিবসে প্রাক্তন প্রেমিকের বাড়িতে অনলাইনে ১০০ পিৎজা পাঠালেন তরুণী তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার দিন প্রাক্তন প্রেমিকের জব্দ  করতে তাঁর বাড়িতে  ১০০ পিৎসা অনলাইনে পাঠিয়ে দিলেন তরুণী । সেইসঙ্গে পিৎজার দাম যাতে প্রাক্তনকে মেটাতে হয় সেইজন্য সে  ‘ক্যাশ  অন ডেলিভারি’ করে।  এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। ইতিমধ্যেই প্রাক্তন প্রেমিকের বাড়িতে  পিৎজা পাঠানোর ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । 

 তরুণীর নাম  ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াত । সে প্রাক্তন প্রেমিক যশ সাংভিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ  ভ্যালেন্টাইন্স ডে বেছে নেন। তারপর অনলাইনে ‘ক্যান অন ডেলিভারি’ করে  প্রাক্তনের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেন ১০০ টি পিৎজা । সঙ্গে সঙ্গে  সাংভির বাড়ির সামনে পিৎজাগুলি নিয়ে পৌঁছিয়ে  যায় খাবার সরবারহকারি সংস্থার কর্মী । যা দেখে কার্যত অবাক হয়ে পড়ে স্থানীয়রা । তাদের মধ্যেই কেউ এই ১০০ টি  পিৎজার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় । যা দেখে সরব হয়েছে নেটিজেনরা । 

কেউ লিখেছেন,’ এত বড় অর্ডার ক্যাশ অন ডেলিভারি হতে পারে না। সেইসঙ্গে এই ঘটনায় খাবার অপচয় হয়েছে । ‘ আবার কেউ লেখেন,’কী প্রতিশোধ, এবার এর মূল্য পরিশোধ করতে হবে !’ কিছু ব্যবহারকারী ডেলিভারি কর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন । একথায় বলা যায়, ভালোবাসার দিনে এমন প্রতিশোধ নেওয়ার ঘটনা সামনে আসতেই মুহূর্তের মধ্যে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় । 

প্রেম দিবসে শ্রোতাদের ‘চুপিচুপি তোমাকে দেখি’ উপহার মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Valentines Day-র জন্য একদম পারফেক্ট! ঘুরে আসুন কলকাতা থেকে খানিক দূরের এই আইল্যান্ড থেকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]