নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: আবারো শান্তিপুর হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রশ্নচিহ্নের সামনে। এবার এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের(Shantipur Hospital) বিরুদ্ধে। শান্তিপুর থানার(Shantipur P.S.) হরিপুর গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন গত শুক্রবার। এরপর শান্তিপুর হাসপাতালে ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ ডেট এক্সপায়ার ।
মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ওষুধ দেওয়া হয় রোগীকে এমনটাই অভিযোগ। এরপর রাজু ভৌমিক বাড়িতে এসে সেই ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এই ঘটনার পরেও রীতিমতো আতঙ্কিত হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে জানাবেন বলেই তিনি জানান। আবারো চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।
সম্প্রতি অসুস্থ মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে এসে ওই হাসপাতালে মেয়ের বমি পরিষ্কার করতে হয় বাবাকে। কে কেন্দ্র করে হাসপাতালের কাছে রিপোর্ট তলব করে স্বাস্থ্য দফতর। একের পর এক অভিযোগ শান্তি পোস্টে জেনারেল হাসপাতালে বিরুদ্ধে ওঠায় স্বাস্থ্য দফতর আরো সতর্ক হচ্ছে ওই হাসপাতাল সম্পর্কে। এমনটাই সূত্রের খবর।