Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রী নিয়ে কাটল না জট, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

Share:

নিজস্ব প্রতিনিধি ইম্ফল: জাতিহিংসায় গত দুই বছর ধরে অগ্নিগর্ভ মণিপুরে অবশেষে জারি হল রাষ্ট্রপতি শাসন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পদত্যাগী মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের উত্তরসূরি বেছে নেওয়া সম্বব না হওয়াতেই চরম পদক্ষেপের পথে হেঁটেছে অমিত শাহের মন্ত্রক। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘সংবিধানের ১৭৪ (১) ধারা অনুযায়ী মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। সংবিধানের ওই ধারা অনুযায়ী, বিধানসভার সর্বশেষ অধিবেশনের দিন থেকে যদি পরবর্তী ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে অধিবেশন না বসে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা কার্যত নিস্ক্রিয় হয়ে পড়ে। গত বছরের ১২ অগস্ট মণিপুরে বিধানসভার সর্বশেষ অধিবেশন বসেছিল। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ১৮০ দিন পূর্ণ হয়েছে। নতুন করে আর কোনও অধিবেশন না বসায় সাংবিধানিক শূন্যতা বা সঙ্কট দেখা দিয়েছিল। সেই কারণেই রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে।’

মণিপুর হাইকোর্টের এক রায়ের পরেই ২০২৩ সালের মে মাসে রাজ্যে শুরু হয় কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে লড়াই। দুই সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ে প্রাণ গিয়েছে আড়াই শতাধিক মানুষের। ঘরছাড়া হয়ে পড়েছিলেন লক্ষাধিক মানুষ। সেনা এবং আধা সেনা নামিয়েও ওই জনজাতি সংঘর্ষ থামানো যায়নি। অভিযোগ উঠেছিল, মুখ্যমন্ত্রীর পদে থাকা এন বীরেন সিংহ নিজে মেইতেই সম্প্রদায়ের হওয়ায় কুকি নিধনে মদত জোগাচ্ছেন। প্রায় দুই বছর ধরে চলা সংঘর্ষে রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিজেপি বিধায়কও উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছেন। তাতে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। কেননা, ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্বেও জনজাতি সংগর্ষ বন্ধ করতে না পারার ব্যর্থতার দায় কাঁধে পড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

মণিপুরের জঙ্গি বা সন্ত্রাসীদের শায়েস্তা করতে নিজের ইয়েসম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে রাজ্যপাল করেও পাঠিয়েছিলেন অমিত শাহ। যদিও তাতে বিন্দুমাত্র লাভ হয়নি। শেষ পর্যন্ত গত রবিবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন এন বীরেন সিংহ। পরের দিন সোমবার (১০ ফেব্রুয়ারি) বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফার কারণে বিধানসভার অধিবেশন স্থগিত করেন রাজ্যপাল। বীরেন সিংহের উত্তরাধিকারী বাছতে পুরীর সাংসদ সম্বিত পাত্রকে ইম্ফলে পাঠিয়েছিলেন অমিত শাহরা। কিন্তু গত তিনদিন ধরে দলীয় বিধায়কদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেও বীরেনের উত্তরসূরি বেছে নেওয়া যায়নি। ফলে এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।

অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কুকি বিক্ষোভকারী

বিলম্বিত বোধোদয়, সাত মাস ধরে চলা জাতিহিংসার জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

অশান্ত মণিপুরে বিজেপি-কংগ্রেস দফতরে লুটপাট ক্ষুব্ধ জনতার, আধা সেনার গুলিতে নিহত ১

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, সরকার থেকে সমর্থন তুলল কনরাড সাংমার দল

মণিপুরে পর পর মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলা, ৭ জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

অগ্নিগর্ভ মণিপুরে বুধ-বৃহস্পতি বন্ধ কলেজ, স্থগিত পরীক্ষা

ফের অগ্নিগর্ভ মণিপুর, অশান্তিতে নিহত ৫

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00