‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

যদিও রামচরণের ইনস্টাগ্রাম ঘুরে এলে দেখা যাবে, তিনি আল্লু অর্জুনকে অনুসরণ না করলেও তাঁর ভাই আল্লু শিরিশ, আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিকে অনুসরণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের কাছে বংশধরের দাবি নিয়ে মেগাস্টার চিরঞ্জীবীর বিস্ফোরক মন্তব্য এখন সংবাদের শিরোনামে। রীতিমতো মেগাস্টারের তুলোধনা করছে নেটিজেনরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে চিরঞ্জীবী জানিয়েছিলেন, তিনি নাতনি চান না। তাঁর বাড়িতে মেয়েদের সংখ্যা এতটাই বেশি হয়ে গিয়েছে যে, বাড়িতে গেলেই তাঁর মনে হয়, তিনি কোনও মহিলা হোস্টেলের ওয়ার্ডেন। তাই তাঁর ছেলে রামচরণের কাছে এখন একটাই দাবি, তিনি যেন দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা হন। যাতে তাঁর বংশ এগিয়ে যায়। অভিনেতার এই কথা নিয়েই এখন তোলপাড়। এমন পরিস্থিতিতেই সুপারস্টার আল্লু অর্জুনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করলেন রামচরণ। এখানেও রয়েছে অন্য টুইস্ট।

সম্পর্কে রামচরণ আল্লু অর্জুনের তুতো ভাই হন। রামচরণের বাড়ির নানা অনুষ্ঠানে আল্লুকে সপরিবারে উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু এর মধ্যে এমন কী হল, যাতে রামচরণের সঙ্গে আল্লু অর্জুনের সম্পর্ক খারাপের গুঞ্জন উঠেছে? সম্প্রতি আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ একটি ইভেন্টে রামচরণ-কিয়ারা আদভানির ‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি করছেন। তাতেই ভক্তদের ধারণা রামচরণের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে আল্লু অর্জুনের, তাই আল্লু অর্জুনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন রামচরণ। তাই তেলুগু চলচ্চিত্র জগতের মেগা পরিবার আল্লু অর্জুন এবং রাম চরণের পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেছে বলে জল্পনা!

যদিও রামচরণের ইনস্টাগ্রাম ঘুরে এলে দেখা যাবে, তিনি আল্লু অর্জুনকে অনুসরণ না করলেও তাঁর ভাই আল্লু শিরিশ, আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিকে অনুসরণ করেন। তবে এর কারণ আল্লু অরবিন্দের ‘গেম চেঞ্জার’-এর ‘ব্যার্থতা মন্তব্য়’ কিনা তা স্পষ্ট নয়। জল্পনা-কল্পনা সত্ত্বেও, মেগা পরিবারের কেউই এই গুজবের বিষয়ে মুখ খোলেননি। প্রকৃতপক্ষে, পরিবারের জ্যেষ্ঠ সদস্য চিরঞ্জীবী সম্প্রতি পুষ্প ২- এর সাফল্যের জন্য আল্লু অর্জুনের প্রশংসা করেছেন, সেখানে রামচরণের গেম চেঞ্জারের ব্যর্থতা নিয়ে আল্লু অর্জুনের বাবা কোনও কটূক্তি করবেন, হয়তো সেটাই পরিবারের দ্বন্দ্ব লাগার কারণ বলে মনে করছেন ভক্তরা।

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

লন্ডনে রাম চরণকে ঘিরে ভক্তদের উত্তেজনা, নজর কাড়ল অভিনেতার ৬৮ লাখি ঘড়ি

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পদপিষ্ট মামলায় আরও বিপাকে আল্লু অর্জুন, গ্রেফতার সর্বক্ষণের সঙ্গী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]