Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়নস ট্রফির আগেই জোর ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন আফগান স্পিনার

Share:

নিজস্ব প্রতিনিধি :সময়টা ভাল যাচ্ছে না আফগানিস্তান শিবিরে। হাতে আর বেশি সময় নেই। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। এর আগেই জোর ধাক্কা আফগানিস্তান দলে। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার আল্লাহ গজনফর। এই আবহে টিকি দেখা যাচ্ছে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নানগায়াল খারোতির। গজনফরের অবর্তমানে তাকেই বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বলা যেতেই পারে গজনফরের ছিটকে যাওয়া আফগানিস্তানের জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের হয়ে মাত্র ১১ ওয়ানডে (২১ উইকেট) ও ১টি টেস্ট (৪ উইকেট) খেললেও এই স্পিনার এরই মধ্যে তারকা হয়ে উঠছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন তরুণ এই তারকা। তরুণ এই রহস্য স্পিনারের ভেলকি দেখার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন তিনি।

বুধবার(১২ ফেব্রুয়ারি)আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ‘এএম গজনফর এল-৪ কশেরুকায়, বিশেষ করে বাঁ দিকের পার্স ইন্টারআর্টিকুলারিসে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। আফগানিস্তানের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিনি এই চোট পেয়েছেন। চিকিৎসার জন্য কমপক্ষে ৪ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান চার স্পিনার নিয়ে যাচ্ছে। তারা হলেন–রশিদ খান, নূর আহমাদ, মোহাম্মদ নবি এবং খারোতে। আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট। কিন্তু মাঠে যদি তারকারাই না থাকে তবে উদযাপন ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা মাঠে গড়ানোর আগেই যেভাবে একে একে তারকারা ছিটকে পড়ছেন তাতে টুর্নামেন্ট শেষ পর্যন্ত কতটুকু এগোবে তা নিয়েই সন্দেহ জাগছে।

ইতিমধ্যেই জসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, আনরিখ নরকিয়ারা এরই মধ্যে ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে। এবার ধাক্কা খেল আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে তাদের রহস্য স্পিনার।

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য রোহিতদের ৫৮ কোটি দিচ্ছে বোর্ড

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

আল্লু অর্জুন থেকে কাজল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে আত্মহারা তারকারা

জয়ের আনন্দে মাঠেই ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট

‘ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা’, রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মমতা

প্রতীক্ষার শেষ, ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00