রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ সক্রিয় কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান আব্দুল তোওয়াপ(রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ) তাঁকে বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার(Ratua P.S.) চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক।

তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃত চারজনকেই পুলিশ পেশ করে চাঁচল মহকুমা আদালতে(Chachal Court)। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,আবারো মালদায় বোমা বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার।বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার(Malda) রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দু’জনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে(Malda Hospital) স্থানান্তর করা হয়।

আহত নাবালকরা হলেন, সামির আক্তার বয়স ১৩ বছর। অন্যজন মোঃ ইমতিয়াজ বয়স ৯ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক।তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারনে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারনে বোমা মজুত করে রাখা হয়েছিল ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমুনি এলাকায়। এরপরই গ্রেফতার হয় তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]