নিজস্ব প্রতিনিধি : ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। মুজিবর-হাসিনার নাম থাকলেই কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকী বাসভবন গুলিতেও ভাঙচুর চালাচ্ছে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। মোল্লা ইউনূসের মদতে ‘ধরাকে সরা জ্ঞান’ মনে করছে পাকিস্তানের গুপ্তচর এজেন্টরা। হামলাকারীদের হাত থেকে কেউই রেহাই পাচ্ছে না। দেশটির ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মহিলাসহ দুজনকে বেধড়ক পেটাল মোল্লা ইউনূসের দল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাঁদের পেটানো হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তারা।ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তারা। তাঁদের আহত অবস্থায় সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন কয়েকজন এলাকাবাসী।আহতদের রিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সালোয়ার-কামিজ পরিহিত মধ্যবয়সী এক মহিলাও পাকিস্তানপন্থীদের হামলা থেকে রেহাই পান নি। ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন মধ্য বয়সী ওই মহিলা। আসলে তিনি শেখ হাসিনার বাড়িকে ‘আপার বাড়ি’ বলছিলেন।এতেই তার উপর চড়াও হন মোল্লা ইউনূসের দল। বেধড়ক পেটাতে শুরু করেন। শুধু তাই নয় প্রকাশ্যে লাঞ্ছিত করেন ওই মহিলাকে।
বুধবার থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার অবর্তমানে গোটা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে মোল্লা ইউনূসের বাহিনী। দেশটির ধানমন্ডির ৩২ নম্বরে আজ দুপুরেও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা চলছে। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। পুরো বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।