শহরে আইন-শৃঙ্খলা কন্ট্রোলে রাখতে কলকাতা পুলিশ আরও সতর্ক হচ্ছে : সিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে পরপর বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে। মহিলা খুনের ঘটনা ঘটেছে। তবে গলফগ্রিনে(Golfgreen) এবং প্রগতি ময়দান থানা এলাকায় যে খুনের ঘটনাগুলি ঘটেছে তার অধিকাংশ কিনারা করে ফেলেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার ধর্মতলায় সংবাদপত্রের চিত্র গ্রাহকদের আয়োজিত একটি প্রদর্শনীতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। তিনি বলেন, শহরে আইনশৃঙ্খলা যাতে কন্ট্রোলে থাকে তার জন্য কলকাতা পুলিশ আরো সতর্ক হবে।

তবে বহু এরকম ঘটনা ঘটে চিঠি অপরাধ সংগঠিত হওয়ার আগে কলকাতা পুলিশ তা চিহ্নিত করতে পারে। অপরাধী ধরা পড়ে। অপরাধ সংগঠিত হয় না। কিন্তু তদন্তের স্বার্থে অনেক সময় সেই সব ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানানো সম্ভব হয়ে ওঠে না কলকাতা পুলিশের(Kolkata Police)। এমনটাই দাবি করেন সিপি মনোজ ভার্মা।যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেখানে অতি দ্রুত অপরাধীকে চিহ্নিত করা এবং গ্রেফতার করা ও চার্জশিট তাড়াতাড়ি আদালতে পেশ করা যায় তা নিয়ে কলকাতা পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি করেন পুলিশ কমিশনার।

মঙ্গলবার দ্বিতীয় হুগলী সেতুতে বেপরোয়া বাসের পর পর ধাক্কা আসার জন্য আহত হওয়ার ঘটনার প্রসঙ্গে পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন গোটা ভারতবর্ষের পরিসংখ্যান দেখে যদি বিচার করা যায় তাহলে কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে। গত বছরের তুলনায় পথ দুর্ঘটনার সংখ্যা নিম্নমুখী। কিন্তু কলকাতার ট্রাফিক পুলিশ শহরে যেভাবে যানবাহনের সংখ্যা বেড়েছে তাতে দিনরাত পরিশ্রম করছে। এর মধ্যেই মহাত্মা গান্ধী রোড(M G R0ad) ও দ্বিতীয় হুগলি সেতুতে বেপরোয়া গাড়ির গতির বলিতে একাধিক জন আহত হয়েছেন।

সিপি’র দাবি তার মানে এই নয় শহরে বেপরোয়া যান চলাচল শাসনে কলকাতা ট্রাফিক পুলিশ সঠিক ভূমিকা পালন করতে পারছে না। কলকাতা ট্রাফিক পুলিশ এই শহরে যানবাহন যাতে সঠিকভাবে চলে তার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। আগামী দিন আরও ট্রাফিক চলাচলের ক্ষেত্রে করা নিয়ম বলবৎ করবে ট্রাফিক পুলিশ। কলকাতা শহর নাগরিকদের চলাচলের ক্ষেত্রে যাতে নিরাপদ থাকে তা দেখবে পুলিশ ফোর্স।

কসবাকাণ্ডে আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে, যাচাই করা হচ্ছে ,মন্তব্য মনোজ ভার্মার

কসবায় ডি আই অফিসের বিক্ষোভে বহিরাগতদের নাম পরিচয় পাওয়া গিয়েছে : সিপি

কলকাতায় রামনবমীর মিছিলে বাধা নয়, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার

রামনবমীতে অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কলকাতার পুলিশ কমিশনারের

রামনবমী ঘিরে শুভেন্দুর হুঁশিয়ারির পর বিশেষ সতর্ক কলকাতা পুলিশ

সাইবার ক্রাইম রুখতে আগামী ক্যাবিনেটে প্রস্তাব রাখতে চলেছে কলকাতা পুলিশ

শহর জুড়ে অপরাধ দমনে প্রচুর পরিমাণে বাড়ানো হচ্ছে সিসিটিভি’ র ক্যামেরার সংখ্যা

শহরে ভিন রাজ্যের দুষ্কৃতিদের আনাগোনা রুখতে বিশেষ নজরদারি ভাড়া বাড়ি ও লজগুলিতে : সিপি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]