নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা । মঙ্গলবার সকালে অফিসের ব্যস্ত সময় বিদ্যাসাগর সেতুর ঘটে এই দুর্ঘটনা । ব্রেক ফেল করে বিদ্যাসাগর সেতুর উপরেই পরপর গাড়িতে ধাক্কা মারল একটি বাস । এই দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস জখম হয়েছেন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । জানা যায়, ওই বাসটি ধুলাগড় নিউটন রুটের। ইতিমধ্যেই বাস চালককে আটক করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বিদ্যাসাগর সেতুর ওপর দ্রুত গতিতে যাচ্ছিল ধূলাগড়-নিউটাউন রুটের একটি বাস। সেইসময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা মারে । তাতে বাসের একাধিক যাত্রী-সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী গুরুত্বর জখম হন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ।
উল্লেখ্য, সাতসকালে এই দুর্ঘটনার পর বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। তাতে বেশ দুর্ভোগের মধ্যে পড়তে হয় অফিস যাত্রীদের । তবে শেষ অবধি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এমন বিপজ্জনক গতিতে এগিয়ে গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।