নিজস্ব প্রতিনিধি: অনেকের কাছে সরস্বতী পুজো, আবার অনেকের কাছে বসন্ত পঞ্চমী। এ বছর সরস্বতী পুজো পড়ছে ২ দিন। রবি এবং সোমবার। তাই দুদিনেই করা যাবে সরস্বতী পুজো। তবে অবশ্যই তিথি মেনে করতে হবে বাগদেবীর আরাধনা। যাই হোক, বসন্ত পঞ্চমীর দিনে কিছু নিয়ম মানা অত্যাবশ্যক। আবার কিছু না মানলে ঘর থেকে অভাব যাবেনা। আবার কিছু নিয়ম মানলে ধনদেবী খুশি হবেন। এবং ঘরে ধন-সম্পত্তি উপচে পড়বে। হ্যাঁ, বসন্ত পঞ্চমীর রাতে একটি কাজ করলে আপনাকে কখনও অভাব ছুঁতে পারবে না।
জ্যোতিষীদের মতে, বসন্ত পঞ্চমীর রাতে কিছু ব্যবস্থা খুবই শুভ। এই বিশেষ ব্যবস্থাগুলি যে কারো ভাগ্যকে বদলে দেবে। প্রতিটি বাড়ির উত্তর দিকে মা লক্ষী এবং ধন কুবেরের বাস। সুতরাং এই দিকটি পরিবারের আর্থিক উন্নতির কাঠামো পরিচালনা করে। তাই এদিকটা বেডরুম বা টাকা নিরাপদ থাকে। এ কারণে বাড়িতে ক্রমাগত অর্থের প্রবেশ হয়। তাই বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় দেবী সরস্বতীর পুজো করুন। এবং ‘ওম আইম বাগদেবী ভিজে ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াত।’
১০৮ বার এই মন্ত্রটি জপ করুন। এরপর দেবীকে হলুদ ফুল এবং হলুদ চাল অর্পণ করুন। যার ফলে শিশুরা মা সরস্বতীর আশীর্বাদ পাবেন এবং জ্ঞান বৃদ্ধি হবে। বসন্ত পঞ্চমী পঞ্চমী নামেও পরিচিত। কথিত আছে, এদিকে দেবী কালিকে দিব্যরূপে পুজো করলেও ভাল ফল পাবেন। রাতে মা কালির আনুষ্ঠানিক পুজোর পর ‘হ্রীম ক্লীম মহা সরস্বত্যায় নমঃ’ মন্ত্রটি জপ করতে হবে। তাতে ঝামেলা থেকে মুক্তি পাবেন।