Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের চোর সন্দেহে  গণপিটুনি , প্রাণ গেল  যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন । মুর্শিদাবাদের শমসেরগঞ্জের পর এবার এমন ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলাযর একটি নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার হয়েছে যুবকের রক্তা ক্ত দেহ। জানা গিয়েছে, নিহত ওই যুবক বাইশ বছরের দেব দাস।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে এক আবাসনের নীচ থেকে উদ্ধার হয় দেবের দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে এলাকার মধ্যে এক যুবকের  আর্তনাদ শুনেছিলেন তাঁরা। ভোরবেলা আবাসন থেকে মিস্ত্রি থেকে বেরতে দেখা যায়। এরপরেই উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে । ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয় । স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বলা বাহুল্য, কয়েকদিন আগে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল  মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটল গণপিটুনির ঘটনা ।

বর্ষবরণের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন, সল্টলেকে চাঞ্চল্যকর ঘটনা  

ক্যানিংয়ের জীবনতলায় পিটিয়ে খুন তৃণমূলকর্মীকে

জমি বিবাদের জেরে বোনকে পিটিয়ে খুন, গ্রেফতার ২ ভাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00