Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমি বিবাদের জেরে বোনকে পিটিয়ে খুন, গ্রেফতার ২ ভাই

পারিবারিক জমি বিবাদের জেরে বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের ঝিজিরআইট এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক জমি বিবাদের জেরে বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের ঝিজিরআইট এলাকায়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে ভাঙর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম আরবানি বিবি। ৪৬ বছর বয়স তাঁর। অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরে বুধবার রাতে ভাঙড়ের ঝিজিরআইটে নিজের বোনকে বেধড়ক মারধর করে ভাইয়েরা। আরবানি বিবি নামের ওই মহিলাকে মেরে রাস্তায় বের করে দেওয়া হয়। এমনকি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। ভাই বোনের মধ্যে এই গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই আহত আরবানি বিবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত মহিলার মেয়ে রাজিদা বিবি জানান, ” আমার বোন ফোন করে জানায়, মাকে ছোটমামা মারধর করেছে। মা রাস্তায় পড়ে আছে। আমার মায়ের উপর ওদের এতো কিসের ক্ষোভ ছিল আমি জানি না। আমি এসে দেখি আমার মা অজ্ঞান অবস্থায় পরে রয়েছে।” এই ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আরবানি আমাদের গ্রামেই নিজের স্বামীকে নিয়ে থাকে। ভাই-বোনের জমি জায়গা নিয়ে অশান্তি হয়েছিল। ভাইরা ওঁকে মেরেছিল। মারার পরে ও অজ্ঞান হয়ে যায়। আমরা এলাকার কয়েকজন মিলেই ওঁকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ওঁর মৃত্যু হয়।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের ঝিজিরআইটের বাসিন্দা মনসুর ঘরামির সাড়ে চার বিঘা চাষের জমি রয়েছে। বেশ কিছুদিন আগে মনসুর ঘরামির মৃত্যু হয়। অভিযোগ, বাবার মৃত্যুর পর জমি নিয়ে ছেলেদের মধ্যে বিবাদ শুরু হয়। মৃত আরবানি বিবি সম্প্রতি বাপের বাড়িতে থাকছিলেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজের ভাইদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনিও। আর তারপর বুধবার রাতে ঘটে এই ঘটনা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। তদন্তে নেমে  মৃত আরবানি বিবির দুই ভাই ও এক ভাইপোকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের বারুইপুর আদালতে তোলা হবে।

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

ফের চোর সন্দেহে  গণপিটুনি , প্রাণ গেল  যুবকের

বর্ষবরণের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন, সল্টলেকে চাঞ্চল্যকর ঘটনা  

ক্যানিংয়ের জীবনতলায় পিটিয়ে খুন তৃণমূলকর্মীকে

ভাইফোঁটার রাতে দিদির বাড়িতে খুন ভাই

বিনিয়োগ যত কমই হোক না কেন, জমি মিলবে দ্রুত

আমেরিকায় ১ বছরের শিশুকে গুলি করে খুন করল ৩ বছর বয়সী দাদা

ভিনজাতে প্রেমের কারণে বোন ও তার প্রেমিককে খুন, দোষীর মৃত্যুদণ্ড রদ সুপ্রিম কোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00