খুন নাকি আত্মহত্যা ! ফের উদ্ধার তৃণমূল নেতার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের তৃণমূল নেতার রহস্য মৃত্যু ।  মালদার পর এবার বহরমপুর ।  বুধবার উদ্ধার  হয়েছে বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির নেতা । কী করে তাঁর মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি । ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশ সূত্রে খবর , নিহত তৃণমূল নেতা হলেন সুকুমার অধিকারী।

বুধবার সকালে রানীবাগান সংলগ্ন রাস্তার উদ্ধার হয় তাঁর  দেহ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই তৃণমূল নেতা। কারণ,  মৃতের শরীরের পাশ থেকে অ্যাসিডের বোতল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের তরফ থেকে জানান হয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সুকুমার। মঙ্গলবার রাতে বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে  যান। এরপরেই বুধবার উদ্ধার হল নিহত তৃণমূল নেতার দেহ ।

সুকুমার অধিকারী হরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। টানা দুবার বহরমপুর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলেছিলেন। তাই এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হতেই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে কী কারণে সুকুমারবাবু আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্ধে রয়েছে জেলার শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এদিনের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । এখন পর্যন্ত পরিবারের তরফ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]