শীতের দুপুরে পাতে হোক পাহাড়ি চিকেন কারি, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই ভ্রমণে মজে যাওয়া। বাক্স প্যাটরা গুছিয়ে মনের দেশে পাড়ি দেওয়া। কথায় আছে ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’..। এর জন্য পার্বত্যে যেতে হবে না আপনাকে। বাড়িতে বসেই উপভোগ করতে পারেন সুস্বাদু পাহাড়ি এই পদ। কীভাবে বানাবেন পাহাড়ি চিকেন ? চটজলদি জেনে নিন রেসিপি।

উপকরণ :  ৬০০ গ্রাম মাংস, জিরে, বড় এলাচ, গোল মরিচ, লবঙ্গ, জায়ফল, দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা ধনে,  আদা বাটা, রসুন বাটা, লবন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো ও পেঁয়াজ, লেবুর রস, গরম জল ও টমেটো

প্রণালী :  প্রথমে একটি পাত্রে জিরে, বড় এলাচ, গোল মরিচ, লবঙ্গ, জায়ফল দারচিনি গুঁড়ো করে নিন। এবার কড়াইতে তেল দিয়ে একে একে তেজপাতা, গুঁড়ো করে রাখা মশলা দিন।

এবার কুচো করে রাখা পেঁয়াজ ভেজে নিন। এবার রসুন, আদা, কাঁচালঙ্কা, গোটা ধনে, আর নুন দিয়ে শিল কিংবা মিক্সিতে বেটে নিন।এবার ভাজা পেঁয়াজে ওই মশলা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন।

আরও পড়ুন : ভোজনরসিক বাঙালিরা রসনাবিলাস করুন চিকেন খিচুড়ি দিয়েই..

ওই মশলার মধ্যে অল্প গরম জল আর মাংসের টুকরোগুলো দিয়ে দিন। এবার ভাল করে কষিয়ে নিন। পরিমাণ মত লবন আর টমেটো দিন। এবার অল্প অল্প গরম জল দিয়ে কষতে থাকুন। ভাল করে কষা হয়ে গেলে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিবেশন করুন গরম গরম ‘পাহাড়ি চিকেন কারি’। উপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। ভাত কিংবা রুটির সঙ্গে জমে যাবে এই পদ।

শীতের পোশাক তুলে রাখছেন ? এগুলো মাথায় রাখছেন তো?

‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

সরস্বতী পুজোর আগে ফিট থাকতে চান ? পুষ্টিগুণে ভরপুর এই স্যালাড পাতে রাখলেই মুশকিল আসান..

রোগা হতে চান ? একবার চুমুক দিন এই পানীয়ে..

পাড়াগাঁয়ের নকশি পিঠে খেয়েছেন ? মুখে দিলেই অমৃত মনে হবে…

হাড়কাঁপানো শীতে একবার চুমুক দিন এই পানীয়ে, মজবে মন…

সকালে ঘুম থেকে উঠেই কফি’র কাপে চুমুক মৃত্যু ঝুঁকি কমায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ঠান্ডার দেশে ঘুরতে যাচ্ছেন ? সাবধান ! পকেটে এটা রাখছেন তো….

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]