ফের অসুস্থ রেখা, মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে মঙ্গলেই মিলছে না ছুটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিষ স্যালাইনে পাঁচ প্রসূতির মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন তিন প্রসূতি। তুলনামূলক ভাবে স্থিতিশীল ছিল রেখা সাউ নামে এক প্রসূতির। কথা ছিল মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল থেকে মঙ্গলবারই বাড়ি ফিরবেন রেখা সাউ। কিন্তু দুপুরের দিকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। জ্বর আসায় তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেখার স্বামী সন্তোষ সাউ।

অন্য দিকে, রেখার সদ্যোজাত সন্তান এখনও মেদিনীপুর মেডিক্যালের এনআইসিইউতে ভর্তি। রেখার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে এখনও বিপন্মুক্ত নয়। তবে মৃত প্রসূতি মামণি রুইদাসের পুত্রসন্তান এখন আগের তুলনায় ভাল আছে বলে জানা গিয়েছে। তার জন্ডিস ধরা পড়েছিল। মামণির স্বামী দেবাশিস দাস বলেন, “ছেলের চিকিৎসা চলছে। জানতে পেরেছি ভাল আছে। কাচের ঘরের মধ্যে রয়েছে বলে দেখতে যেতে পারছি না। তবে বলেছে বুধবার ছুটি দিয়ে দেবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রেখা, মামণি, মাম্পি সিংহ, মিনারা বিবি, নাসরিন খাতুনএই পাঁচ প্রসূতি সন্তান জন্মের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। শুক্রবার মৃত্যু হয় মামণির। রবিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় মাম্পি, মিনারা এবং নাসরিনকে।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

নিখোঁজ মেয়ের মামলা করে কব্জি কাটা গেল শিক্ষকের, আক্রোশের জেরে আক্রমণ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

ঘরে একা পেয়ে গৃহশিক্ষিকার হাত ধরে টানাটানি, গণধোলাই ব্যক্তিকে

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]