নিজস্ব প্রতিনিধি : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সর্বদা ব্যক্তিগত জীবন থাকে চর্চায়। ফ্যাশনে হোক বা অভিনয়ে।এবার শীতের দুপুরে খোলামেলা ধাঁচের লাল পোশাকে উত্তাপ ছড়ালেন তিনি। যা নিয়ে উত্তপ্ত নেটপাড়া। ধেয়ে এল একের পর এক কমেন্ট।
মঙ্গলবার(১৪ জানুয়ারী)সামাজিক মাধ্যমে লাল পোশাকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জয়া। তবে এই ছবির বিশেষত্ব হল ভারী মেকআপ ছাড়াই ফটোশ্যুট করেছেন জয়া। ছিল না ভারী জুয়েলারি। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে ধরা দিলেন তিনি। আবার ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া’! এই পোস্ট দেখেই অনেকের বক্তব্য নায়িকার জীবনে গভীর দু:খ। আবার কেউ লিখেছেন, ‘আগুন ধরানো ছবি’। অনেকেই মজা করে লিখেছেন, ‘সৌন্দর্যের রহস্য কী?’।
বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই। দেখে তা বোঝার উপায় নেই। ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। সম্প্রতি এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে ঝড় তুলেছিলেন ওপার বাংলার নায়িকা।
উল্লেখ্য, সম্প্রতি ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর প্রত্যেকটা ছবি দর্শক মহলে বেশ জনপ্রিয়।