Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাবানলের গ্রাসে পুড়ে ছাই ১২ পদক , মাথায় হাত অলিম্পিক জয়ী সাঁতারুর

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল । পুড়ে ছাই হয়ে গিয়েছে এক হাজার বাড়ি । চার দিকে আগুনের লেলিহান শিখা। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে হলিউডের বহু অভিনেতার বাড়ি। সেইসঙ্গে  বহু ক্রীড়াবিদও ক্ষতির শিকার । আর তাদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী সাঁতারু গ্যারি হল।

দাবানলের জেরে ৫০ বছর বয়সি এই খেলোয়াড় হারিয়েছেন প্যাসিফিক প্যালিসেডেসের বাড়ি । সেইসঙ্গে গ্যারি হারান ১২ টি পদক। যা তিনি অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন শিপ খেলে লাভ করেছিলেন । বলা বাহুল্য , গ্যারি অলিম্পিকে ৫ টি সোনা , ৩ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এরমধ্যে রয়েছে  ২০০০ সাল এবং ২০০৪ সালে অলিম্পিক গেমসের সময় পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইনে ২ টি সোনার পদক  । এছাড়াও অলিম্পিক রিলে ইভেন্টে গ্যারি পেয়েছিলেন ৩ টি পদক । সেইসঙ্গে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক লাভ করেছিলেন। আর এখন দাবানলের আগুনের জেরে পুড়ে ছাই হয়ে গেল গ্যারির সমস্ত পদক ।

এই প্রসঙ্গে খেলোয়াড় জানিয়েছেন, ‘ আগুনের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে সাঁতারের কোন স্মৃতি বাড়ি থেকে বের করতে পারিনি । সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।’ বলা বাহুল্য, গ্যারির এই ক্ষতি কোনদিন পূরণ হবে না । উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে নিয়ন্ত্রণহীন দাবানলের গ্রাসে হলিউড তারকাদের বাড়ি।  হাজারের বেশি বাড়ি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে তার মধ্যে রয়েছে হলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীর বিলাসবহুল ঠিকানা। একথায় বলা যায়, দাবানলের জেরে ভয়াবহ পরিস্থিতি লস অ্যাঞ্জেলেসে।

লস অ্যাঞ্জেলসে কার্ফু জারি ট্রাম্প প্রশাসনের

বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, বিক্ষোভকারীদের বাগে আনতে নামানো হল মেরিন সেনা

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, পর পর গাড়িতে আগুন

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ১০ জনকে শনাক্ত করা যায়নি

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১৬, পুড়ে ছাই ১২ হাজার বাড়ি

লস অ্যাঞ্জলসে দাবানলে ঘর হারিয়ে হোটেলে আশ্রয় নিলেন ব্রিটনি স্পিয়ার্স

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৪ লক্ষ কোটির সম্পত্তি, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৫ জন, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন বাসিন্দারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00