নিজস্ব প্রতিনিধি : হর পার্বতী পুত্র গণেশ হল অগ্রপূজ্য। মনে করা হয় গজাননের আরাধনা করলে জীবন থেকে সব বাধা বিঘ্ন কেটে যায়। তবে শুধু গণেশ চতুর্থীতে নয়, যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো করে থাকনে ভক্তরা। বলা হয় বুধবার হল গজাননের প্রিয় দিন। এইদিনে ভক্তি ভরে ডাকলে ভক্তের জীবনের বিঘ্ন-বাধা দূর করেন বিঘ্নহর্তা। জানুন বুধবারে কোন উপায়ে তুষ্ট করবেন গজাননকে।
গরুকে সুবজ ঘাস খাওয়ান : বুধবারের দিন ভোরে কোনও গণেশ মন্দিরে যান। সেখানে দুর্বাঘাস নিবেদন করে গণেশের পুজো করুন। এইদিন মনে করে গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
গুড় নিবেদন : মনে করা হয় টানা সাত বুধবার গণেশকে গুড় নিবেদন আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে।
সিঁদুর নিবেদন : বজরংবলির মতো গণেশও সিঁদুর পছন্দ করেন। সপ্তাহের প্রতি বুধবার গণেশ পুজোয় সিঁদুর ব্যবহার করলে সব দুঃখ, দুর্দশা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।
আরও পড়ুন : জানুন অষ্টবিনায়করুপে কোন কোন অবতার নিয়েছিলেন গজানন!
কালো রংয়ের কাপড় থেকে সাবধান : এইদিনে কালো রংয়ের কাপড় থেকে দূরে থাকুন। বিশেষত বিবাহিত মহিলাদের ভুলেও বুধবার কালো বস্ত্র ধারণ করা উচিত নয়। এর ফলে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে।
আরও পড়ুন : স্বপ্নে গণপতির দর্শন পেয়েছেন ? জানেন কী কোন ইঙ্গিত দিচ্ছে গজানন