Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, ধ্বংসস্তূপের মধ্যে চলছে প্রাণের খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। মঙ্গলবার দুপুরের দিকে   ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে জিজাং অঞ্চলে। প্রায় পাঁচ ঘণ্টার  পর আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বতের একাধিক  এলাকা । ছড়িয়ে পড়েছে আতঙ্ক । এদিন সকালে  ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও।  তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ জন ।

এভারেস্ট অঞ্চলের উত্তরভাগের গেটওয়ে বলে খ্যাত টিংরি নামে একটি গ্রামীণ তালুকে ছিল প্রথম ভূমিকম্পের  উৎসস্থল। এদিন সকাল ৬টা ৩৫ নাগাদ প্রথম কম্পনটি হয় চিনের শিজাংয়ে । এরপর  ৪০ টিরও বেশি  আফটারশক অনুভূত হয়েছে । তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি।  পর পর কম্পনের জেরে বাড়ি, দোকান, রাস্তাঘাট ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। ভূমিকম্পের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

অন্যদিকে এদিন তিব্বতে ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডু। সেখানেও কম্পন অনুভূত হয়েছে। তবে সেখানে কোন প্রাণহানি হয়নি । বর্তমানে তিব্বতে জোরকদমে চলছে উদ্ধারকাজ । প্রশাসনের তরফে জানান হয়েছে, এদিনের ভূমিকম্পের ঘটনায় ৬২ জন জখম  হয়েছেন। তাদেরকে চলছে চিকিৎসা । বলা বাহুল্য,  ১০ বছর আগে এই ভূমিকম্পের প্রবল ক্ষতির অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিল নেপাল। ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ধ্বংস হয়ে গিয়েছিল সে দেশের একটা বড় অংশ। কয়েক মিনিটের সেই কম্পনে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। 

চিনের তিব্বতে ভয়ঙ্কর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00