Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোটা পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপনে থাইল্যান্ডে রণবীর-আলিয়া

রিদ্ধিমা তাঁর স্বামী এবং মেয়ের সঙ্গে একটি ছবিটি শেয়ার করে লিখেছেন, 'তোমাদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষেই গোটা পরিবার-সহ থাইল্যান্ডে উড়ে গিয়েছেন বলিউডের পাওয়ার কাপল আলিয়া ভাট এবং রণবীর কাপুর। যদিও নববর্ষের আগেই বহু তারকা বিদেশে ঘুরতে গিয়েছেন। সেখানেই নববর্ষ সেলিব্রেশন করেছেন তারকারা। সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, নয়নতারা, ভিগনেশ শিবান, মাধবন -সহ অনেক তারকাই বিদেশে নববর্ষ সেলিব্রেশন করেছেন। আর ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। থাইল্যান্ড সফরে মেয়েকে নিয়েই গিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সঙ্গী গিয়েছেন আলিয়ার মা, দিদি, রণবীরের মা নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, রিদ্ধিমার মেয়ে সকলেই। আর বাবা-মায়ের সঙ্গে প্রথম বিদেশে উড়ে গেল রাহা কাপুর। সেখান থেকে মেয়ে রাহা এবং পরিবারের সঙ্গে ধুমধাম করে নববর্ষ উদযাপন করেছেন আলিয়া ভাট।

ইনস্টাগ্রাম পোস্টেই নজর মিলবে আলিয়ার নববর্ষ সেলিব্রেশনের একাধিক ছবি এবং ভিডিও। তাঁদের ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে, আলিয়া-রণবীরের গোটা পরিবার বেশ মজা করেছেন। শুধু আলিয়া নয়, পরিবারের সঙ্গে একসঙ্গে স্মরণীয় ছবি ও ভিডিওগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনি রাজদান এবং রিদ্ধিমা কাপুর। একটি ছবিতে তারকা পরিবারের সকলকে থাইল্যান্ডের সূর্যাস্তের সময় কয়েকটি ছবি ক্লিক করতে দেখা গিয়েছে। যেখানে ছবিতে নীতু কাপুর, সোনি রাজদান, শাহীন ভাট, ভরত সাহনি, সামাইরা, অযন মুখোপাধ্যায়, রোহিত ধাওয়ান, রণবীর, আলিয়া, রাহাকে একসঙ্গে দেখা যায়। তবে বেশিরভাগ ছবিতেই রণবীরের কোলে কোলেই দেখা যায় রাহাকে। রিদ্ধিমা তাঁর স্বামী এবং মেয়ের সঙ্গে একটি ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘তোমাদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে।’

তাঁরা সকলেই ক্রুজে পোজ দিয়েছেন। ছবিতে আলিয়া এবং রণবীরকে ক্যাসুয়াল লুকে দেখা গিয়েছে। প্রতিটি ছবিতেই রাহাকে দেখা গিয়েছে বাবা রণবীরের কোলে খেলতে এবং কখনও ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায় তাকে। রাহার একাধিক মিষ্টি এক্সপ্রেশন সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। তবে সকল ছবিতে হাইলাইট হয়েছে রাহা। সম্প্রতি ছুটি কাটাতে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে মেয়ে রাহার সঙ্গে আলিয়া ও রণবীরকে শেষ দেখা গিয়েছিল। আলিয়ার কোলে ছিল রাহা। এবং সে পাপারাজ্জিদের দেখে সুন্দর স্মাইল দেয় এবং পাপারাজ্জিদের উদ্দেশে উড়ন্ত চুম্বনও পাঠায়। কাজের ফ্রন্টে, রণবীর এবং আলিয়াকে পরবর্তীতে একসঙ্গে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এর আগে তাঁদের দুজনকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গিয়েছিল। আর আলিয়াকে জিগরাতে দেখা যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00