প্রেসিডেন্সি ও দমদম জেলের ৫ বন্দিকে ছিনিয়ে নেওয়ার ছক কষেছিল বাংলাদেশের জঙ্গি সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ– বাংলা জুড়ে ক্রমশ ভয় ধরাছে জঙ্গিদের আনাগোনা। লাগাতার বাংলাদেশি জঙ্গিদের প্রবেশ রুখতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে চলছে ধরপাকড়ও। এবার এই পরিস্থিতি উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ব্যস্ত রাস্তার দুই প্রান্তে জঙ্গি সতীর্থদের ছিনিয়ে নেওয়ার ছক কষেছিল আনসারুল্লা বাংলা টিম (এবিটি)।

পুলিশ সূত্রে খবর, জেলবন্দি সাজিদ ওরফে মাসুম মিঞা, আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনাম সহ চার জঙ্গিকে বাইরে নিয়ে এসে সংগঠনকে মজবুত করতে চাইছিল এবিটি। এদের কেউ প্রেসিডেন্সি, আবার কেউ দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। তাই এই দুই জেল এবং সংশ্লিষ্ট আদালত চত্বরের আশপাশের রাস্তা রেকি শুরু করে এবিটি। যাতে আদালতে যাতায়াতের পথে প্রিজন ভ্যান থেকে এহেন সতীর্থদের ছিনিয়ে নেওয়া যায়। ইউনাইটেড জেহাদ কাউন্সিলের অন্যতম মাথা সালাউদ্দিন সালেহান এবং  এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানির নির্দেশমতোই এই ছক সাজিয়ে ছিল মহম্মদ শাদ রবি ওরফে সাহেব। শাদের মোবাইলের গ্রুপ ঘেঁটে এই তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

শাদের মোবাইল ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, ময়মনসিংহের  কায়দাতেই চার জঙ্গিকে ছাড়ানোর পরিকল্পনা নিয়েছিল এবিটি। বসসালাউদ্দিনের এই নির্দেশ পৌঁছে যায় জসিমউদ্দিনের কাছে। তদন্তে উঠে আসছে, শাদ সক্রিয় করে তোলে তার পিসতুতো ভাই সাজিবুলকে। আদালতে যাতায়াতের সময় প্রিজন ভ্যানে কতজন নিরাপত্তা রক্ষী থাকে, কোন ধরনের গাড়িতে নিয়ে যাওয়া হয়, তার তথ্য জোগাড় চলছিল। এমনকী অসুস্থ হলে, কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সে খোঁজও নিচ্ছিল সাজিবুল। বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালায় পুলিসের গাড়িতে হামলা চালিয়ে সাজিদ ছিনিয়ে নিয়ে যায় সালাউদ্দিন সালেহান, বোমা মিজান ও রাকিব হাসানকে। এর মধ্যে পুলিসের সঙ্গে সংঘর্ষে রাকিবের মৃত্যু হয়। সালাউদ্দিন ভারত ও বাংলাদেশের খাতায় এখনও মোস্ট ওয়ান্টেড। ২০১৪র অক্টোবর মাসে খাগড়াগড় কাণ্ডে সে সময়ে জেএমবির বড় মাথা সাজিদ ধরা পড়ে। গ্রেফতার করা হয় জেএমবির ফিনান্স এক্সিকিউটিভবাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন ফারুক, কওসার সহ অনেকেই। এবার এই সঙ্গীদের বাইরে বার করে আনতেই রেকি চালাছিল বলেই গোয়েন্দাদের দাবি।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]