Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনের মুখে চিড়িয়াখানায় আর দিতে হবে না লাইন, কিউআর কোড স্ক্যান করলেই এন্ট্রি

Share:

নিজস্ব প্রতিনিধি:-ডিসেম্বর মাস মানেই ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে ছুটির মরসুম। ভিক্টোরিয়া, ময়দান সহ চিড়িয়াখানা সর্বত্রই থাকে মানুষের ভিড়। তবে এবার বাচ্ছাদের নিয়ে চিড়িয়াখানায় গেলে দিতে হবে না আর লম্বা লাইন। বড়দিনের প্রাক্কালে এবার এক নয়া ব্যবস্থা নিল আলিপুর চিড়িয়াখানা।

বাঘ, জেব্রা, হরিণ, গন্ডার, সাপ, হাতি নিয়ে ১২০০-র বেশি পশুপাখি দেখার সুযোগ রয়েছে এখানে। সামনেই বড়দিন। তারপর রয়েছে  একে একে বর্ষবরণ এবং নতুন বছরের শুরু। শীতের দুপুরে ছুটি কাটানোর আনন্দ উপভোগ করতে আগ্রহী থাকলেও অনেক সময়েই ভিড়ে টিকিট কাটার ঝঞ্ঝাটের জন্য প্ল্যান ক্যানসেল করে দেন অনেকে। সে কারণেই কিউআর কোড স্ক্যানের করে টিকিট কাটার সহজ বন্দোবস্ত করেছে কর্তৃপক্ষ। সহজেই বাড়িতে বসে টিকিট কেটে ফেলতে পারবেন দর্শকরা। কিউআর কোড স্ক্যান করলেই অনায়াসে হয়ে যাবে বুকিং।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে https://kolkatazoo.in/alipore/ ওয়েবসাইট থেকে টিকিট কাটার বন্দোবস্ত করেছে আলিপুর চিড়িয়াখানা। ওয়েবসাইটে ঢুকে ETickets বাটনে গিয়ে টিকিট কাটার অপশন পাওয়া  যাবে। সেখান থেকে নির্দিষ্ট তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাঁচ বছরের নীচে শিশুদের জন্য এন্ট্রি ফি ২০ টাকা। পাঁচ বছরের ঊর্ধ্বে সকলের ৫০ টাকা। বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে অ্যাকোরিয়াম। সেটি মাথা পিছু ২০ টাকা এন্ট্রি ফি। অনলাইন পেমেন্টের অপশন সিলেক্ট করার পর UPI সিলেক্ট করলেই স্ক্রিনে কিউআর কোড ভেসে উঠবে। তা স্ক্যান করে সহজেই পেমেন্ট করা যাবে। চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে সেই কিউআর কোড স্ক‌্যান করলেও সহজেই প্রবেশ করা যাবে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00