নিজস্ব প্রতিনিধি :- ওড়িশার থেকে রাতারাতি অবস্থান বদল করল ওড়িশার বাঘিনীর।রবিবার সকালে ঝাড়গ্রাম পেরিয়ে পুরুলিয়ায় ঢুকে পড়ে সে। সকাল সাড়ে সাতটা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, পুরুলিয়ার বান্দোয়ানে ১ বনাঞ্চলের ঘাঘরাতে রয়েছে ‘জিনাত’। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বনদফতর জানিয়েছে, যমুনা ও জিনাত নামে এই দুই বাঘের মধ্যে এখন বাংলায় রয়েছে শুধুমাত্র জিনাত। রেডিও কলারের তথ্য বলছে, যমুনা বাংলায় নেই। সে আপাতত বালাসোরের জঙ্গলে রয়েছে।
জানা গিয়েছে , ওড়িশার সীমানা পার করে ঝাড়গ্রাম লাগোয়া জঙ্গলে পায়চারি করছে আড়াই বছরের বাঘিনীটি। এই ঝাড়গ্রাম, পুরুলিয়ার বান্দোয়ান, ও ঝাড়খণ্ড ছুঁয়ে রয়েছে ময়ূর ঝরণা হস্তি প্রকল্প। জিনাতের গলায় থাকা রেডিও কলার বলছে, রাতভর হস্তি প্রকল্পের আওতায় থাকা জঙ্গলেই ঘুরে বেরিয়েছে সে। এদিন সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়ার বান্দোয়ানে ১ বনাঞ্চলের ঘাঘরা থেকে রেডিও কলারের সিগনাল মিলেছে।
বিগত কিছু দিন ধরে দুই বাঘের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। সেই সঙ্গে একাধিক এলাকায় বাঘের হানার ঘটনা ঘটেছে । এই পরিস্থিতিতে জোড়া বাঘের আতঙ্ক অনেকেই কম বলে মনে করছেন বনদফতরের আধিকারিকরা। তবে যমুনা ও জিনাতের বর্তমান অবস্থানের দিকে সর্বদা নজর রাখছে বনদফতর।