Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা বিমানবন্দরকে যেন প্রাইভেটের হাতে তুলে না দেওয়া হয় : সৌগত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর বারবার বেসরকারিকরণের চেষ্টা হয়েছে। কিন্তু আমরা কখনোই কলকাতা বিমানবন্দরকে বেসরকারিকরণ হতে দেবো না।কলকাতা বিমানবন্দরের শত বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দমদমের সাংসদ সৌগত রায়। শনিবার কলকাতা বিমানবন্দরের শত বর্ষ পূর্তি পালন করা হয় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিন শত বর্ষ পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলিধর মোঘল, সাংসদ সৌগত রায় সহ বিশিষ্ট জনেরা।

প্রত্যেকেই এদিন কলকাতা বিমানবন্দরের ইতিহাস তুলে ধরেন। কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দরকে আরও উন্নত ও যাত্রী স্বাচ্ছন্দ বাড়ানোর কথা বলেন। এদিন সাংসদ সৌগত রায় কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, বিমানবন্দরকে যেন প্রাইভেটের হাতে তুলে দেওয়া না হয়। সরকারিই ভালো ভাবে চালাতে পারে। তিনি এরকম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে না ডাকা নিয়েও সরব হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তার সব সময় সময় থাকে না। তবে আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলে ভালো হতো হয়তো ভবিষ্যতে কোন অনুষ্ঠানে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন।

কলকাতা বিমানবন্দর বিশ্বের বড় বড় শহর গুলির সঙ্গে যুক্ত হবে এই বিষয়ে দমদমের সাংসদ বলেন, এটা অত্যন্ত ভালো বিষয়। কলকাতার গৌরব অক্ষুন্ন থাকবে গোটা বিশ্বের সঙ্গে এই শহরের বিমানবন্দর যুক্ত হচ্ছে অবশ্যই আনন্দের খবর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রত্যেকেই কলকাতা শহরের গুরুত্ব এবং কলকাতার বন্দর এবং কলকাতার বিমানবন্দর এর ইতিহাস সম্বন্ধে নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় অসামরিক মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু বলেন, এই প্রথম বার তিনি কলকাতা বিমানবন্দরে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই প্রথম তার কলকাতা শহরে আসা। কলকাতার ইতিহাস কলকাতা বিমানবন্দরের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00