নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে তাঁর কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। আর তাতেই বেশ খুশি হয়েছেন রঞ্জিত মল্লিক। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, ‘ফুটফুটে দেখতে হয়েছে নাতনিকে।‘
সেইসঙ্গে ভবিষ্যতে কোয়েলের মেয়ে সিনেমায় আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে রঞ্জিত মল্লিক জানান , ‘আগে বড় হোক। তার পর এ সব নিয়ে ভাবা যাবে। সন্তানদের মতামত নেওয়াটাও দরকার ।‘ সেইসঙ্গে এক চমকপ্রদ ঘটনাও সামনে আনেন রঞ্জিত মল্লিক। তিনি বলেন,’ কবীর অবসর সময় ছবি আঁকত । কোয়েল হাসপাতালে ভর্তির আগেই একদিন কবীর একটা বাচ্চা মেয়ের ছবি একে বলেছিল পুতুলের মতোই নাকি তার একটি বোন আসতে চলেছে। আর আজ সত্যি কোয়েলের মেয়ে হল।‘ অন্যদিকে দাদু রঞ্জিত মল্লিকের মত আনন্দিত দিদা দীপা মল্লিক। তিনি জানিয়েছেন, ‘কবীর সারা ক্ষণ বলত, আমার বোন চাই। অবশেষে ওর ইচ্ছা পূরণ হল।‘ একথায় বলা যায়, শনিবার কবীরের ইচ্ছে বাস্তব হওয়ায় দুই পরিবারের প্রত্যেকে যেমন খুশি তেমনই অবাক হয়েছেন।
উল্লেখ্য ২০২০ সালের ৫ মে, কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হলেন টলিউড অভিনেত্রী । ঘরে এল তাঁর লক্ষ্মী। তবে এখনও পর্যন্ত সন্তানের মুখ দেখাননি কোয়েল।