Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেডরুমে ঢুকে গ্রেফতার করেছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আল্লু অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ‘পুষ্পা ২’ ছবির তারকা আল্লু অর্জুন। ছবির প্রিমিয়ারের সন্ধ্যায় থিয়েটারে পদদলিত হয়ে এক মহিলার প্রাণহানির ঘটনায় হায়দরাবাদের চিক্কদপল্লী থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর অভিনেতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। 

সূত্রের খবর, আল্লু অর্জুন তাঁর গ্রেফতারের পদ্ধতিতে আপত্তি জানিয়েছেন। অভিনেতা দাবি করেছেন যে পুলিশ তাঁকে সকালের প্রাতরাশ শেষ করতে দেয় নি। তিনি আরও দাবি  করেন, পুলিশ তাকে সোজা তার বেডরুম থেকে তুলে নিয়েছিল। এমনকি তাকে তার পোশাক বদলানোর সুযোগও দেওয়া হয়নি। তবে, একটি ভিডিও সামনে এসেছে যাতে অভিনেতাকে লিফটে যেতে দেখা যায়। যদিও আগে আল্লু একটি সাধারণ টি-শার্ট পরতেন, পরে তিনি একটি হুডি পরে বেরিয়ে আসেন। যার গায়ে লেখা আছে, ‘এটা ফুল  নয় -আগুন’।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২ ‘ সিনেমার প্রিমিয়ারে গিয়ে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। এই ঘটনার জন্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিষয়টি নিয়ে এখানে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লু অর্জুনকেও ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিনেতা আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে চিক্কাদপল্লী থানায় ভারতীয় বিচার কোড (বিএনএস) এর ১০৫ এবং ১১৮ (১) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

মাছি তাড়াচ্ছে ‘সিকন্দর’, মুম্বইয়ের একাধিক হল থেকে সরানো হল সলমানের ছবি

এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00